নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

মানুষের লেজ না থাকার কারণ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা

Share
Share

তুই একটা বান্দর বা বানব। ছোটবেলায় এই গালি মা-বাবা, ভাই-বোন বা বড়দের কাছ থেকে খাননি এমন কাউকে পাওয়া যাবে বলে আমার মনে হয় না। মানুষ আর বানরের মধ্যে প্রধান দৃশ্যমান পার্থক্য হলো বানরের লেজ আছে আর মানুষের লেজ নেই। মানুষের কেন লেজ নেই এনিয়ে সমাজে অনেক তর্ক বিতর্ক আছে। লেজ না থাকার ধর্মীয় ব্যাখ্যাও আছে। এই লেখা ধর্মীয় না মানুষের লেজ না থাকার বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে।

কমবেশি আপনারা সবাই বিবর্তন শব্দটির সাথে পরিচিত। বিবর্তনবাদ নিয়ে যারা গবেষণা বা কাজ করেন, তাদের মতে বানরের মতো প্রাণী ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে গিয়ে লম্বা হওয়ার সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়ায়। আর এই সোজা হয়ে দাঁড়িয়ে যাওয়া জীবই হলাম আমরা, মানবজাতি। বিবর্তনবাদীদের মতে আমাদের পূর্বপুরুষদের তো একটি করে লেজ ছিল। যাকিনা সময়ের সঙ্গে সঙ্গে বিলুপ্ত হয়েছে। হাফ বিলিয়ন বছরেরও বেশি সময় ধরে লেজ বেশিরভাগ মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য ছিল। উল্লেখ্য, বেশিরভাগ মেরুদণ্ডী প্রাণীর জন্য লেজ গতিবিধি (Locomotions) নির্নয় করতে সাহায্য করে – মাছ এবং তিমি যেমন এর সাহায্যেই প্রতিরক্ষা করে। কারো কারো মতে, আমাদের পূর্বপুরুষরা গাছ থেকে মাটিতে নামার কারণে লেজ হারিয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, লেজের অবশেষ অংশ মানুষের মধ্যে থেকে গিয়েছে। মেরুদণ্ডের গোড়ায় একটি হাড় রয়েছে, যাকে বলা হয় কোকিক্স বা টেইলবোন। লেজের অবশিষ্টাংশ থেকে গঠিত হয় এই হাড়টি। কিন্তু মানুষের নেজ না থাকার আসল কারণ কী এবং লেজবিহীন অবস্থার পিছনে জেনেটিক প্রক্রিয়া কী হতে পারে। এই অজানা বিষয়টির বৈজ্ঞানিক কারন জানার জন্য আমাদের সহকর্মি নিউইয়র্ক ইউনিভার্সিটি ল্যাঙ্গোন হেলথের জিনতত্ত্ববিদ এবং সিস্টেম বায়োলজিস্ট ইতাই ইয়ানাই-এর নেতৃত্বে একদল গবেষক কাজ শুরু করেন। গবেষকরা বানর এবং মানুষ বা বনমানুষদের ডিএনএ তুলনা করে দেখেছেন। বানর- যাদের লেজ রয়েছে এবং মানুষ এবং বনমানুষ- যাদের লেজ নেই তাদের ডিএনএ-তে কোন জিনগত পার্থক্য আছে কিনা। নিউইয়র্ক ইউনিভার্সিটি সহকর্মি বিজ্ঞানীরা টিবিএক্সটি (TBXT) নামক একটি জিনে মিউটেশন খুঁজে পেয়েছেন যা মানুষ এবং বনমানুষের মধ্যে আছে কিন্তু বানরের মধ্যে নেই। এই জেনেটিক মিউটেশনের প্রভাব পরীক্ষা করার জন্য, গবেষকরা ল্যাবরেটরিতে ইঁদুরের শরীরে টিবিএক্সটি (TBXT) নন-মিউটেটেড (পূর্ণ-দৈর্ঘ্যের জিন) এবং মিউটেটেড (পরিবর্তিত জিন) জিন অন্তর্ভুক্ত করেন।

সেখানেই দেখা যায় যে, টিবিএক্সটি (TBXT) মিউটেটেড (পরিবর্তিত জিন) জিনের ইঁদুরগুলো তাদের লেজ সম্পূর্ণ হারিয়েছে, বা কিছু ইঁদুরের খুব ছোট লেজ দেখা গেছে যা কিনা মানুষের কোকিক্স বা টেইলবোনের মত, আর কিছু ইঁদুর মারা গেছে। গবেষকরা আরো দেখতে পেয়েছেন যে, টিবিএক্সটি (TBXT) মিউটেটেড (পরিবর্তিত জিন) জিনের ইঁদুরগুলো নিউরাল টিউব ত্রুটিতে (Neural Tuble Defects) ভুগছিল। নিউরাল টিউব ত্রুটি একটি ধরনে জন্মগত সমস্যা। এটা এমন একটি অবস্থা যা ১০০০ নবজাতক মানুষের মধ্যে প্রায় ১ জনকে প্রভাবিত করে।

নিউইয়র্ক ইউনিভার্সিটি ল্যাঙ্গোন হেলথ সহকর্মি গবেষকরা ইতাই ইয়ানাই-এর নেতৃত্বে মানুষের লেজ না থাকার জেনেটিক কারন বিখ্যাত জার্নাল নেচারে (Nature) প্রকাশ করে সারা দুনিয়া জুড়ে হইচই ফেলে দিয়েছেন। ইতাই ইয়ানাই এ প্রসঙ্গে জানিয়েছেন, ‘আমরা এটা দেখে অবাক হয়েছি যে কীভাবে এত বড় শারীরবৃত্তীয় পরিবর্তন (লেজ হারিয়ে যাওয়া) এত ছোট জেনেটিক পরিবর্তনের কারণে হতে পারে। ইতাই ইয়ানাই আরো বলেন, ‘আপনি গাছে বাস করলে একটি লেজ খুবই সুবিধাজনক। একবার যদি মাটিতে নেমে আসেন, তাহলে লেজটির আর বেশি কাজ থাকে না। গবেষক বো জিয়া মনে করেন, লেজ নেই বলেই মানুষ ভারসাম্য বজায় রেখে দু’পায়ে হাঁটতে পারছে। গবেষকদের মতে, প্রায় ২৫ মিলিয়ন বছর আগে টিবিএক্সটি (TBXT) জিন মিউটেশনটি লেজের ক্ষতি করেছিল। আর আমাদের প্রজাতি (হোমো সেপিয়েন্স – মানুষ) প্রায় ৩০০,০০০ বছর আগে আবির্ভূত হয়েছিল। টিবিএক্সটি (TBXT) জিনে মিউটেশনের জন্য আর কি কি হতে পারে তা জানার জন্য পরের ধাপের গবেষণার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষায় থাকতে হবে।

লেখক : ড. জাহিদ দেওয়ান শামীম
সিনিয়র সাইন্টিষ্ট, নিউইয়র্ক ইউনিভার্সিটি

Share

Don't Miss

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের ভ্যাকসিন দিতে হবে।...

যত বেশি পেশি, তত তরুণ মস্তিষ্ক : গবেষণায় নতুন তথ্য

বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে, শরীরে পেশির পরিমাণ বেশি এবং পেটের ভেতরের লুকানো মেদ কম থাকলে, মস্তিষ্কের জৈবিক বয়স কম হওয়ার সম্ভাবনা থাকে। নতুন...

Related Articles

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো...

সিইআইটিসিতে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালিত

“গ্লুকোমা চোখের এমন একটি জটিল রোগ, যাতে ধীরে ধীরে দৃষ্টি কমে যায়।...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে...

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি...

কিডনি রোগ নির্ণয় সহজ হলেও চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, আলোচনা সভায় বক্তারা

বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর শের-ই-বাংলা নগরস্থ...

শুধু ফেব্রুয়ারিতেই বেড়েছে ৪০ শতাংশ মশা, ভয়াবহ রূপ দিচ্ছে

রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার স্থবিরতা আর বর্জ্য ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনা এখন কেবল নাগরিক...

জুনের মধ্যে ই-হেলথ কার্ড চালু করার আশাবাদ স্বাস্থ্যমন্ত্রীর

দেশের স্বাস্থ্যসেবাকে আরো শক্তিশালী, সমন্বিত ও কার্যকর করতে জাতীয় ই-হেলথ কার্ড আগামী...