প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

প্রধানমন্ত্রী দেখান দেশের হাসপাতালে আর এমপিরা যান সিঙ্গাপুরে: স্বাস্থ্যমন্ত্রী

Share
Share

দেশের সংসদ সদস্যরাও যদি নিজ এলাকায় চিকিৎসা নেন, তাহলে সাধারণ মানুষরা স্বাস্থ্যসেবায় আস্থা ফিরে পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখান দেশের হাসপাতালে আর সংসদ সদস্যরা চিকিৎসা নিতে যান সিঙ্গাপুরে।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ স্মার্ট ইউনিভার্সেল হেলথ কাভারেজ নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত বাংলাদেশের এসডিজি এবং ইউএইচসি অর্জনে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী চোখ দেখাতে যান আমাদের দেশের জাতীয় চক্ষু ও বিজ্ঞান ইনস্টিটিউটে। কিন্তু সংসদ সদস্যরা যদি একটা বোন কাটতে সিঙ্গাপুর চলে যান, তাহলে তো দেশের মানুষের চিকিৎসা সেবায় আস্থা আসবে না। তাই সংসদ সদস্যরাও যদি নিজ এলাকার হাসপাতালে চিকিৎসা নেন সাধারণ মানুষ দেশের স্বাস্থ্য সেবায় আস্থা ফিরে পাবেন। এতে কোনো সন্দেহ নাই।

তিনি আরও বলেন, ভুটানের রাজা এবং নেপালের রাষ্ট্রদূত আমাকে অনুরোধ করেছেন, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে ভুটান, নেপাল এবং মালদ্বীপেও বাড়িয়ে দিতে।

এসডিজি এবং ইউএইচসি লক্ষ্যমাত্রা অর্জন প্রসঙ্গে ডা. সামন্ত লাল সেন বলেন, যুগপৎভাবে কাজ করলে যেকোনও লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব। তাই সবাইকে একসঙ্গে কাজ করে এসডিজি এবং ইউএইচসি অর্জনসহ দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছে নিতে হবে।

সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন- স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতান। এই কর্মশালায় সংসদ সদস্য, ডাক্তার, গবেষক, সাংবাদিকসহ দেশ-বিদেশের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

০৩ এপ্রিল ২০২৪

প্রধানমন্ত্রী দেখান দেশের হাসপাতালে আর এমপিরা যান সিঙ্গাপুরে: স্বাস্থ্যমন্ত্রী

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV