নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

কোভিড সংক্রমণ বাড়ায় যুক্তরাষ্ট্রে টিকাপ্রাপ্তদেরও মাস্ক পরার নির্দেশনা

Share
Share

কোভিড-১৯ টিকাদান কার্যক্রমে সাফল্য ও সংক্রমণের হার কমায় যুক্তরাষ্ট্রে মাত্র দুই মাস আগেই মাস্ক পরার বাধ্যবাধকতা শিথিল করা হয়েছিল। অথচ এখন সেই সিদ্ধান্তই আংশিক পুনর্বহাল করেছে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যেসব অংশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে ওইসব এলাকায় এরইমধ্যে যারা পুরোপুরি কোভিড-১৯ টিকা নিয়েছেন, চার দেয়ালের ভেতরে তাদেরও মাস্ক পরতে হবে। মঙ্গলবার থেকে সিডিসির এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

এছাড়া টিকা দেওয়া থাকুক বা না থাকুক এবং এলাকাভিত্তিক সংক্রমণের হার যাই থাকুক না কেন, শিক্ষক, কর্মী, শিক্ষার্থী ও বিদ্যালয়ের দর্শনার্থীদেরও মাস্ক পরার পরামর্শ দিয়েছেন সিডিসির কর্মকর্তারা।

সেদেশে আসন্ন শরৎ সেমিস্টারে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণিকক্ষে পাঠদানে ফিরতে সব ধরনের সতর্কতা মেনে চলার আহ্বানও জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা।

ফ্লোরিডা ও মিজৌরি রাজ্যে সংক্রমণ বাড়ায় এবং পুরোপুরি টিকাপ্রাপ্তদের মধ্যেও করোনাভাইরাসের ডেল্টা ধরন শনাক্ত হওয়ায় সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য হয়েছে সিডিসি।

মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে সিডিসির পরিচালক রোচেল ওয়ালেনস্কি বলেন, “ডেল্টা ধরনটি প্রতিদিনই আমাদের কৌশলকে পরাজিত করার আগ্রহ দেখিয়ে চলেছে।”

করোনাভাইরাসের এই ধরনটি অন্য ধরনগুলোর চেয়ে ভিন্ন আচরণ করছে উল্লেখ করে তিনি বলেন, “এই নতুন ইঙ্গিতগুলো উদ্বেগজনক এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের নির্দেশনাগুলো হালনাগাদ করতে হচ্ছে।”

Share

Don't Miss

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের ভ্যাকসিন দিতে হবে।...

যত বেশি পেশি, তত তরুণ মস্তিষ্ক : গবেষণায় নতুন তথ্য

বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে, শরীরে পেশির পরিমাণ বেশি এবং পেটের ভেতরের লুকানো মেদ কম থাকলে, মস্তিষ্কের জৈবিক বয়স কম হওয়ার সম্ভাবনা থাকে। নতুন...

Related Articles

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো...

সিইআইটিসিতে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালিত

“গ্লুকোমা চোখের এমন একটি জটিল রোগ, যাতে ধীরে ধীরে দৃষ্টি কমে যায়।...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে...

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি...

কিডনি রোগ নির্ণয় সহজ হলেও চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, আলোচনা সভায় বক্তারা

বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর শের-ই-বাংলা নগরস্থ...

শুধু ফেব্রুয়ারিতেই বেড়েছে ৪০ শতাংশ মশা, ভয়াবহ রূপ দিচ্ছে

রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার স্থবিরতা আর বর্জ্য ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনা এখন কেবল নাগরিক...

জুনের মধ্যে ই-হেলথ কার্ড চালু করার আশাবাদ স্বাস্থ্যমন্ত্রীর

দেশের স্বাস্থ্যসেবাকে আরো শক্তিশালী, সমন্বিত ও কার্যকর করতে জাতীয় ই-হেলথ কার্ড আগামী...