নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

শিশুদের ওপর টিকার পরীক্ষা চালাবে ফাইজার

Share
Share

বারো বছরের কম বয়সী শিশুদের ওপর পরীক্ষামূলকভাবে কোভিড-১৯ এর টিকা প্রয়োগ শুরু করতে যাচ্ছে ফাইজার। মঙ্গলবার কোম্পানিটির বরাতে রয়টার্স জানিয়েছে, শিশুদের ওপর স্বল্পমাত্রার টিকার একটি ডোজ ব্যবহার করা হবে।

কোম্পানিটির বরাতে রয়টার্স জানিয়েছে, গবেষণার এই পর্যায়ে ফিনল্যান্ড, পোল্যান্ড, স্পেন ও যুক্তরাষ্ট্রের ৯০টির বেশি ক্লিনিকে সাড়ে চার হাজার শিশুকে পরীক্ষামূলকভাবে টিকা দেওয়া হবে।

এই পরীক্ষার প্রথম পর্যায়ে ১৪৪ জন শিশুর ওপর দুই ডোজ টিকা প্রয়োগের পর এর নিরাপত্তা, সহনশীলতা ও প্রতিরোধ সক্ষমতার ফলাফলের ভিত্তিতে ফাইজার জানায়, ৫ থেকে ১১ বছর বয়সীদের ওপর তারা ১০ মাইক্রোগ্রামের ডোজ এবং ছয় মাস থেকে পাঁচ বছরের শিশুর ওপর তিন মাইক্রোগ্রামের ডোজ প্রয়োগ করবে তারা।

ফাইজারের একজন মুখপাত্র জানান, পাঁচ থেকে ১১ বছরের শিশুর ওপর টিকা প্রয়োগের ফলাফল সেপ্টেম্বর নাগাদ জানতে পারবেন বলে তারা আশা করছেন এবং এরপর নিয়ন্ত্রণ সংস্থাগুলোর কাছে এই টিকা শিশুদের ওপর প্রয়োগের জরুরি অনুমোদনের জন্য আবেদন করবেন।

এছাড়া ছয় মাস থেকে দুই বছরের শিশুদের টিকা প্রয়োগের ফলাফল অক্টোবর বা নভেম্বরে পাওয়া যাবে বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্রভিত্তিক ফাইজার ও জার্মানভিত্তিক বায়োএনটেক উদ্ভাবিত কোভিড-১৯ এর টিকা এরই মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপে ১২ বছরের বেশি বয়সের শিশুদেরকে দেওয়ার জন্য জরুরি অনুমোদন দেওয়া হয়েছে। এই শিশুরা প্রাপ্তবয়স্কদের সমান ডোজ, অর্থাৎ ৩০ মাইক্রোগ্রাম টিকা পাচ্ছে।

ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত প্রায় ৭০ লাখ কিশোর-কিশোরী অন্তত এক ডোজ ফাইজারের টিকা পেয়েছে।

Share

Don't Miss

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই ধরনের ওষুধগুলো আমরা হরহামেশাই খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই। আর চিকিৎসকের পরামর্শপত্রের...

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে পারে। খাদ্যাভ্যাসে এমন পরিমাণ লবণ রাখতে হবে যা পরিমাণে বেশিও না...

Related Articles

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...

অতিরিক্ত শর্ট-ফর্ম ভিডিও দেখা শিক্ষার্থীদের মধ্যে ADHD সমস্যা বাড়ছে!

সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে তরুণদের একটা বড় সময় কাটে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক,...

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো...

সিইআইটিসিতে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালিত

“গ্লুকোমা চোখের এমন একটি জটিল রোগ, যাতে ধীরে ধীরে দৃষ্টি কমে যায়।...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে...

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি...

কিডনি রোগ নির্ণয় সহজ হলেও চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, আলোচনা সভায় বক্তারা

বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর শের-ই-বাংলা নগরস্থ...