নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

২০ বছর পর আলঝেইমারের নতুন ওষুধ অনুমোদন দিল এফডিএ

Share
Share

স্মৃতিভ্রমের সবচেয়ে সাধারণ ধরন আলঝেইমারে আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্রায় ২০ বছরের মধ্যে প্রথম নতুন একটি ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন অধিদপ্তর (এফডিএ) এডুহেম (এডুকানুম্যাব) ব্র্যান্ড নামের নতুন ওষুধটির অনুমোদন দেয়।

এডুহেম নামে যুক্তরাষ্ট্রের বায়োজেনের তৈরি এই ওষুধ আলঝেইমারের উপসর্গ নয়, অন্তর্নিহিত কারণ দূর করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

মানুষের এমন করুণ পরিস্থিতিতে এ ধরনের একটি নতুন চিকিৎসাকে দাতব্য সংস্থাগুলো স্বাগত জানালেও এর প্রায়োগিক ফলাফল নিয়ে অনিশ্চয়তার কারণে এর সম্ভাব্য প্রভাব কি হবে তা নিয়ে বিজ্ঞানীরা বিভক্ত।

এফডিএর কর্মকর্তা প্যাট্রিজিয়া কাভাজ্জোনি এক বিবৃতিতে বলেন, কোনো রোগের প্রচলিত চিকিৎসায় নতুন ওষুধ অর্থপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হলে, সেই ওষুধের অনুমোদন দেওয়া হয়। আলঝেইমারের নতুন ওষুধটির অনুমোদন দেওয়ার পেছনেও এমন ধারণা কাজ করেছে। তবে এখানেও এটির কার্যকারিতা নিয়ে কিছু অনিশ্চয়তা আছে।

এই অনিশ্চয়তার কারণে ওষুধটির অনুমোদন দেওয়া নিয়ে বিতর্ক থাকার কথা স্বীকার করেন এফডিএর এই কর্মকর্তা বলেন, “অনুমোদন পাওয়ার আগে এডুহেমের তৃতীয় ধাপের পরীক্ষা সম্পন্ন হয়েছে।”
পরীক্ষায় দেখা গেছে, আলঝেইমারে আক্রান্ত রোগীদের মস্তিষ্কের কোষে বেটা–অ্যামিলয়েড নামের একটি প্রোটিনের উৎপাদন কমিয়ে দেয় এডুহেম।

একটি তত্ত্বে জানা যায়, কারও কারও ক্ষেত্রে বয়স বাড়লে ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এ প্রোটিনের উপস্থিতি মাত্রাতিরিক্ত বেড়ে যায়। ফলে আলঝেইমার দেখা দেয়।

আলঝেইমারের চিকিৎসায় সর্বশেষ ২০০৩ সালে ওষুধের অনুমোদন দিয়েছিল যুক্তরাষ্ট্র। এডুহেমের আগে যেসব ওষুধের অনুমোদন দেওয়া হয়েছে, সেগুলোর সবই প্রয়োগ করা হয় আলঝেইমারের লক্ষণ বুঝে।

আলঝেইমারের কারণ সেখানে বিবেচনা করা হয় না। এবারই প্রথম আলঝেইমারের কারণ নির্মূলের ওষুধ অনুমোদন হলো।

Share

Don't Miss

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই ধরনের ওষুধগুলো আমরা হরহামেশাই খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই। আর চিকিৎসকের পরামর্শপত্রের...

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে পারে। খাদ্যাভ্যাসে এমন পরিমাণ লবণ রাখতে হবে যা পরিমাণে বেশিও না...

Related Articles

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...

অতিরিক্ত শর্ট-ফর্ম ভিডিও দেখা শিক্ষার্থীদের মধ্যে ADHD সমস্যা বাড়ছে!

সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে তরুণদের একটা বড় সময় কাটে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক,...

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো...

সিইআইটিসিতে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালিত

“গ্লুকোমা চোখের এমন একটি জটিল রোগ, যাতে ধীরে ধীরে দৃষ্টি কমে যায়।...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে...

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি...

কিডনি রোগ নির্ণয় সহজ হলেও চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, আলোচনা সভায় বক্তারা

বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর শের-ই-বাংলা নগরস্থ...