নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

করোনায় এক দিনে আরও ৯৮ জনের মৃত্যু

Share
Share

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের সংক্রমণ কমেছে। পাশাপাশি বেড়েছে সুস্থতা। গত ২৪ ঘন্টায় ২৭ হাজার ৪২৯ জনের নমুনা পরীক্ষায় ৪ হাজার ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ১৬৬ জন কম সংক্রমিত হয়েছে। গতকাল ২৮ হাজার ৪০৮ জনের নমুনা পরীক্ষায় ৪ হাজার ২৮০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৩ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৫ দশমিক ০৭ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৪৪ শতাংশ কম।

আজ (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এ পর্যন্ত মোট ৫২ লাখ ৭৭ হাজার ১২২ জনের নমুনা পরীক্ষায় ৭ লাখ ৩৬ হাজার ৭৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৩৯ লাখ ১৫ হাজার ৯৭৯টি হয়েছে সরকারি এবং ১৩ লাখ ৬১ হাজার ১৩৩টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৩ দশমিক ৯৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৭ হাজার ২৬৬ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৭ হাজার ৭২ জন। গতকালের চেয়ে আজ ১৯৪ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৪২ হাজার ৪৪৯ জন।

আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ২৮ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৬ দশমিক ৭৭ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ৫১ শতাংশ বেশি।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছে ৯৮ জন। এদের মধ্যে পুরুষ ৬২ ও নারী ৩৬ জন। গতকালের চেয়ে আজ ৩ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ৯৫ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে করোনা মহামারিতে মৃত্যুবরণ করেছেন ১০ হাজার ৭৮১ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। গতকালও মৃত্যুর একই হার বিদ্যমান ছিল।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭ হাজার ৭৮৭ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ২৮ হাজার ৫৬১ জনের। গতকালের চেয়ে আজ ৭৭৪টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ২৭৭টি ও বেসরকারি ৭২টিসহ ৩৪৯টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ২৭ হাজার ৪২৯ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২৮ হাজার ৪০৮ জনের। গতকালের চেয়ে আজ ৯৭৯টি নমুনা কম পরীক্ষা করা হয়েছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

২২ এপ্রিল ২০২১

করোনায় এক দিনে আরও ৯৮ জনের মৃত্যু

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV