নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

করোনায় এক দিনে ৯১ জনের মৃত্যু, শনাক্ত ৪৫৫৯

Share

দেশে করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্ত কমেছে। পাশাপাশি বেড়েছে সুস্থতা। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছে ৯১ জন। এদের মধ্যে পুরুষ ৫৮ ও নারী ৩৩ জন। গতকালের চেয়ে আজ ২১ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল রেকর্ড সংখ্যক ১১২ জন মৃত্যুবরণ করেছিলেন। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৫৫৯ জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এখন পর্যন্ত দেশে করোনা মহামারিতে মৃত্যুবরণ করেছেন ১০ হাজার ৫৮৮ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। গতকালও মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ বিদ্যমান ছিল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ২৭ হাজার ৫৬ জনের নমুনা পরীক্ষায় ৪ হাজার ৫৫৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ২৪ হাজার ১৫২ জনের নমুনা পরীক্ষায় ৪ হাজার ২৭১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৫ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৭ দশমিক ৬৮ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৮৩ শতাংশ কম।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৫২ লাখ ২১ হাজার ২৭৫ জনের নমুনা পরীক্ষায় ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৩৮ লাখ ৭৯ হাজার ১৩০টি হয়েছে সরকারি এবং ১৩ লাখ ৪২ হাজার ১৪৫টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৩ দশমিক ৯২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৬ হাজার ৮১১ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৬ হাজার ৩৬৪ জন। গতকালের চেয়ে আজ ৪৪৭ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ১১১ জন।

আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৩১ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৫ দশমিক ৯১ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ৪ শতাংশ বেশি।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭ হাজার ৭৯৬ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ২৪ হাজার ২১২ জনের। গতকালের চেয়ে আজ ৩ হাজার ৫৮৫টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ১৯৩টি ও বেসরকারি ৭২টিসহ ২৬৫টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ২৭ হাজার ৫৬ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২৪ হাজার ১৫২ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ৯০৪টি নমুনা বেশি পরীক্ষা করা হয়েছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

20 April 2021

করোনায় এক দিনে ৯১ জনের মৃত্যু, শনাক্ত ৪৫৫৯

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV