Home প্রধান খবর কাল শুরু হচ্ছে লিভার চিকিৎসা বিশেষজ্ঞদের সম্মেলন ‘লিভারকন ২০১৯’
প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

কাল শুরু হচ্ছে লিভার চিকিৎসা বিশেষজ্ঞদের সম্মেলন ‘লিভারকন ২০১৯’

Share
Share

শনিবার (৪ মে) শুরু হচ্ছে দুইদিনব্যাপী লিভার চিকিৎসা বিশেষজ্ঞদের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন লিভারকন-২০১৯।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সম্মেলনের উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বাংলাদেশের লিভার বিশেষজ্ঞদের আন্তর্জাতিক সংগঠন অ্যাসোসিয়েশন ফর দা স্টাডি অফ লিভার ডিজিজ -এর আয়োজনে দুইদিন ব্যাপী এই আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন লিভারকন-২০১৯ আগামী ৪ ও ৫ মে যথাক্রমে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

১৫তম এই আয়োজন প্রসঙ্গে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) জানান, এবারের লিভারকনে দেশের প্রায় ৫০০ লিভার- পরিপাকতন্ত্র মেডিসিন ও সার্জারি বিশেষজ্ঞ অংশগ্রহণ করবেন। এছাড়াও জাপান, ভারত ও ভুটানের প্রায় ১০ জন লিভার বিশেষজ্ঞ এবং দেশীয় লিভার বিশেষজ্ঞরা এই সম্মেলনে তাদের বৈজ্ঞানিক নিবন্ধন উপস্থাপন করবেন।

উল্লেখ্য, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের লিভার বিশেষজ্ঞদের প্রতিনিধিত্বকারী সংগঠনটি কাজ করে আসছে। পাশাপাশি এদেশের লিভার চিকিৎসার প্রসার ও গবেষণায় এই সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংগঠনটির সভাপতি হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন এদেশের অন্যতম প্রবীণ লিভার বিশেষজ্ঞ ইউজিসি অধ্যাপক অধ্যাপক ডা. সেলিমুর রহমান।

Share

Don't Miss

ইচ্ছেমতো ওষুধ নয়

অসুখ হলে ওষুধ খেতে হয়—এ কথা আমরা সবাই জানি। কিন্তু সঠিক নিয়মে ওষুধ খাওয়ার প্রয়োজনীয়তা অনেকেই অনুভব করি না। ওষুধ খেতে আমরা যতটা...

ওষুধ সেবনে যেসব ভুলে হতে পারে ভয়াবহ বিপদ

অসুখ হলে ওষুধ খেতে হয়—এ কথা আমরা সবাই জানি। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঠিক না। আমরা অনেক সময় নিজেরাই নিজেদের চিকিৎসা...

Related Articles

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি...

কিডনি রোগ নির্ণয় সহজ হলেও চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, আলোচনা সভায় বক্তারা

বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর শের-ই-বাংলা নগরস্থ...

শুধু ফেব্রুয়ারিতেই বেড়েছে ৪০ শতাংশ মশা, ভয়াবহ রূপ দিচ্ছে

রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার স্থবিরতা আর বর্জ্য ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনা এখন কেবল নাগরিক...

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম ‘Cochlear Nucleus Nexa™️’ ইমপ্লান্ট...