শীতে শিশুর গোসলের নিয়ম

Share

শীতের সময় শিশুদের গোসল নিয়ে অনেকেই বেশ টেনশনে থাকেন; অনেকে দ্বিধায় পড়েন। অথচ এ সময় নিয়মিত গোসল করানো ভালো। না করালে বরং ত্বকে নানা সমস্যা দেখা দিতে পারে। শীতকালে বাতাসের আর্দ্রতা কম থাকায় ত্বক শুষ্ক থাকে, খসখসে ভাব হয়। শরীর ঘেমেও যায়। এই ঘাম থেকে দুর্গন্ধ হয়, ত্বকে ফুসকুড়ি ওঠে, ত্বকে সংক্রমণ হতে পারে।

তাই কিছু করণীয় হলো—

► জন্মের পর নবজাতককে (২৮ দিন বয়স পর্যন্ত) ৭২ ঘণ্টা পর্যন্ত গোসল না করানো উচিত। এরপর প্রতি এক দিন পর পর গোসল করানো যেতে পারে। এ ছাড়া শিশুর অন্য কোনো সমস্যা না থাকলে নিয়মিত গোসল করানো উচিত।

► শিশুকে সহনীয় হালকা উষ্ণ পানি দিয়ে গোসল করান। হালকা গরম পানিতে গোসল করালে শরীরের বন্ধ লোমকূপ খুলে যায় এবং রক্ত চলাচলের গতি বেড়ে যায়।

► গোসলের আগে শিশুকে কিছুক্ষণ রোদে রাখার পর অলিভ অয়েল বা সরিষার তেল শরীরে মালিশ করলে ঠাণ্ডা লাগার আশঙ্কা কমবে। ত্বকও থাকবে অনেক ভালো।

► কানে যাতে পানি না ঢোকে, সেদিকে খেয়াল রাখতে হবে।

► ৩০ দিনের বেশি বয়সী শিশুদের প্রতিদিন গোসল করাবেন। তবে নিউমোনিয়া বা ঠাণ্ডার লক্ষণ থাকলে না করানোই উচিত।

► শীতে শিশুদের জন্য গ্লিসারিনযুক্ত সাবান ব্যবহার করুন। গোসল শেষে নরম তোয়ালে দিয়ে শরীর মুছে দিন। এরপর ত্বক শুকিয়ে যাওয়ার আগেই তাড়াতাড়ি ময়েশ্চারাইজার লাগিয়ে দিন। এতে শিশুর ত্বক ভালো থাকে।

► গোসলের সময় এক দিন পর পর চুল ভালোভাবে শ্যাম্পু করান। এতে মাথার ত্বক ভালো থাকবে এবং মাথায় কোনো ফুসকুড়ি উঠবে না।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

08 January 2020

শীতে শিশুর গোসলের নিয়ম

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV