জলবায়ু ও পরিবেশটিপস & ট্রিকসফিচার

পরিবেশ রক্ষা করে সৌন্দর্য চর্চা

Share

গোছল থেকে সাজগোজ- প্রতিটা ক্ষেত্রেই কোনো না কোনো ভাবে পরিবেশের ক্ষতি করছি আমরা।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে কয়েকটি অভ্যাস গড়ে তোলার পন্থা এখানে দেওয়া হল যা পরিবেশের পাশাপাশি ত্বক ভালো রাখতেও সাহায্য করে।

স্পঞ্জ ব্যবহার না করা: উন্নত মানের ব্রাশ ব্যবহারে মেইকআপ সুন্দরভাবে বসে এবং দীর্ঘস্থায়ী হয়। স্পঞ্জ কয়েক মাস ব্যবহারে নষ্ট হয়ে যায়। আর সেটা ফেলে দিলে প্লাস্টিকের মতোই পরিবেশ দূষণ করে।

গোসলের সময় কমানো: গবেষণায় দেখা গেছে, গোসলের জন্য প্রতি মিনিটে ২.৫ গ্যালন পানি খরচ হয়। গোসল করার সময় কমিয়ে ১০ মিনিট করার চেষ্টা করতে হবে। অথবা সপ্তাহে কয়েক মিনিট কমানোর চেষ্টা করা যেতে পারে। এছাড়াও চলমান কলের পানিতে গোসল না করে নির্দিষ্ট পরিমাণ পানিতে গোসলের চেষ্টা করা উচিত। সে ক্ষেত্রে বালতির ব্যবহার বেশ ভালো।

শুষ্ক শ্যাম্পু ব্যবহার: চুল প্রাণবন্ত রাখার সহজ উপায় হল শুষ্ক শ্যাম্পু ব্যবহার। চুল ও মাথার ত্বকের নির্জীবভাব তাৎক্ষনিকভাবে দূর করতে এটা ভালো কাজ করে। এটা ব্যবহারে চুল ধোয়ার পরিমাণও কমে আবার চুলের ঝলমলে ও প্রাণবন্তভাবও বজায় থাকে।

আয়রন ব্যবহার না করা: চুল কোঁকড়া বা সোজা করতে তাপীয় পণ্যের ব্যবহার বাদ দিন। সাধারণ রোলার বা চুলের স্প্রে ব্যবহারের মাধ্যমে চুল কোঁকড়া বা সোজা করা ভালো। এতে চুলের স্বাসভাবিক স্বাস্থ্য বজায় থাকে।

চুল ও ত্বকের যত্নে বড় আকারে প্রসাধনী কেনা: বাড়িতে ব্যবহারের জন্য আকারে বড় এমন প্রসাধনী কিনুন এতে অতিরিক্ত প্লাস্টিকের বোতল জমার পরিমাণ কমবে।

পরিবেশ বান্ধব পণ্য: বর্তমানে বাজারে পরিবেশ বান্ধব পণ অনেক পণ্য পাওয়া যায়। এগুলো পরিবেশ ভালো রাখার পাশাপাশি ত্বক ও চুলও ভালো রাখে। একটু গবেষণা করে নিজের ও পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার শুরু করুন।

বিডসযু্ক্ত-প্লাস্টিক: অনেক ফেইস স্ক্রাব এবং টুথপেস্টে এই ধরনের ছোটগুঁটি যুক্ত প্লাস্টিক দেখা যায়। এগুলো পরে সমুদ্রে মিশে পরিবেশের ক্ষতি করে। তাই এই ধরনের পণ্যের ব্যবহার বাদ দিন।।

একক ব্যবহারের জিনিস বাদ দেওয়া: ফেইস ওয়াইপ্স, তুলার প্যাড এবং মুখ মোছার জিনিস একবার ব্যবহারের পরেই ফেলে দিতে হয়। পুনরায় ব্যবহার করা যায় এমন কাপড় বা ধুয়ে ব্যবহার করা যায় এমন তুলার বল ব্যবহার করুন। এভাবে একই পণ্য বার বার ব্যবহার করুন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো...

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই...

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার...

ইচ্ছেমতো ওষুধ নয়

অসুখ হলে ওষুধ খেতে হয়—এ কথা আমরা সবাই জানি। কিন্তু সঠিক নিয়মে...

সাভার এখন ‘ডিগ্রেডেড এয়ারশেড’, কেন এই ঘোষণা

মাত্রাতিরিক্ত বায়ুদূষণের কারণে ঢাকার সাভার উপজেলাকে 'ডিগ্রেডেড এয়ারশেড' বা 'অবক্ষয়িত বায়ু এলাকা'...

মেয়েকে ভুলেও বলবেন না যে কথাগুলি, মা-মেয়ের সম্পর্কে তিক্ততা দেখা দেবে!

মা ও মেয়ের সম্পর্ক অত্যন্ত বিশেষ এবং মজবুত। মা ও মেয়ে পরস্পরের...

ব্লাড ক‍্যান্সারের প্রকার, কারন, লক্ষণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

দেশ থেকে ফেরার পর অনেকে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করেন। এসব রোগীদের...

মাথায় ব্যান্ডেজ নিয়েই হাসপাতালের জরুরি বিভাগে রোগীদের সেবা দিচ্ছেন ডাক্তার

টুকটাক অসুস্থতা নিয়ে পেশাগত দায়িত্ব পালনে বাধ্য হন অনেক চিকিৎসকই। তবে নিজেরই...

22 July 2019

পরিবেশ রক্ষা করে সৌন্দর্য চর্চা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV