তিত করলায় ক্যানসার সুরক্ষা!

Share

বাজারে গিয়ে দেখি তিতকরলার দাম বেজায় বেড়েছে। এখন ৬০ টাকা কেজি। কারণ কী? বিক্রেতার উত্তর: স্যার, এখন করলার মৌসুম না। তাই।
তাই এই নিবন্ধ লিখতে গিয়ে ভয় পাচ্ছি। তবু ভাবলাম, এর সুফল তো হতে পারে। তিতকরলার ব্যবসায়ীরা কেউ করলার স্বাস্থ্যহিতকর গুণের কথা জেনে করলার দাম কমাতেও পারেন জনস্বার্থে। সব সময় নেতিবাচক দৃষ্টিতে দেখবেন? ভালো ফলও হতে পারে।

তিতকরলা বলুন, উচ্ছে বলুন, এ সবজি যেন কেউ তেমন আনন্দের সঙ্গে আহার করেন না। করলার রস হিতকর জেনেও অনেকের একে গলাধঃকরণে অনীহা। গবেষকেরা ইদানীং দেখেছেন, বাংলাদেশ, ভারত, চীন ও দক্ষিণ আমেরিকার এই সবজি তিতকরলার রস খেলে রমণীদের স্তন ক্যানসারে সুরক্ষা হয়।
তিতকরলার নির্যাস বা রস যা-ই বলুন, আমেরিকাসহ অনেক উন্নত দেশের হেলথ ফুড স্টোরে সাজানো থাকে। ডায়াবেটিসের চিকিৎসায়, লোকজ চিকিৎসা হিসেবে ব্যবহূত হয়। রক্তের সুগার কমানোর গুণ আছে করলার, এমন তথ্য রয়েছে।
বিজ্ঞানীরা গবেষণাগারে পরীক্ষা করে দেখেছেন, তিতকরলা রসের রয়েছে আরও হিতকরী গুণ, এই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে ‘ক্যানসার রিসার্চ’ জার্নালের এ বছরের পয়লা মার্চ ইস্যুতে।
আমেরিকার সেন্টলুই বিশ্ববিদ্যালয়ের প্যাথলজির অধ্যাপক ও মুখ্য গবেষক রত্না রায় বলেন, তিতকরলার নির্যাস নিয়ে গবেষণাগারে পরীক্ষা করে দেখা গেল, স্তন ক্যানসার নাশের ক্ষমতা এর রয়েছে। আর এর প্রয়োগে স্বাভাবিক কোষ অবশ্য বিনষ্ট হয়নি। তবে গবেষণাগারে পেট্রিডিশে যে পরীক্ষার ফলাফল তাতে দেখা গেছে, তা মানবেতর প্রাণীতে পরীক্ষা করে এবং পরে মানুষের ওপর পরীক্ষা করে দেখা প্রয়োজন হবে। তা না হলে তিতকরলার রস খেলে ক্যানসার সুরক্ষা বা প্রতিরোধ হবে সে সম্বন্ধে সিদ্ধান্ত দেওয়া কঠিন হবে।
রত্না রায় বলেন, ‘আমি বিশ্বাস করি না যে তিতকরলার রস ক্যানসার নিরাময় করে, তবে ক্যানসার হলে এর অগ্রগতি শ্লথ করে দিতে পারে, কিছুটা সুরক্ষা ক্ষমতাও এর থাকতে পারে।’
তিতকরলার রসে রয়েছে প্রচুর ভিটামিন ‘সি’ ও ফ্লাভোনয়েডস। স্বাস্থ্যের জন্য ভালো।

অধ্যাপক শুভাগত চৌধুরী
পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস, বারডেম হাসপাতাল সাম্মানিক অধ্যাপক, ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা। |

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

শিশুর পুষ্টি শিক্ষা: শুধু বই নয়, রান্নাঘরও হোক শ্রেণিকক্ষ

শিশুকে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে শেখানোর প্রচলিত পদ্ধতিতে ‘কী খেতে হবে’ এই প্রশ্নটিই...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে...

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে...

11 November 2010

তিত করলায় ক্যানসার সুরক্ষা!

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV