মুখের ঘা প্রতিরোধে ঘরোয়া উপায়

Share

মুখের ঘা বেদনাদায়ক। এটি প্রায় সপ্তাহখানেক থাকে। নানা কারণে মুখের অভ্যন্তরে ঘা হতে পারে। অনেক সময় টুথব্রাশের কারণেও এটি হয়। ভিটামিনের অভাব, মানসিক চাপ ও ঘুমের অভাবে মুখে ঘা হতে পারে।

ভারতের বিখ্যাত সাময়িকী ফেমিনা এক প্রতিবেদনে মুখের ঘা প্রতিরোধে কার্যকর কিছু ঘরোয়া উপায় জানিয়েছে। আসুন, এক ঝলকে প্রতিকারের উপায়গুলো জেনে নিই—

মধু

মুখের ঘা প্রতিরোধে মধু খুবই কার্যকর। এতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান। মধু ক্ষতস্থান এলাকা আর্দ্র রাখে। মধুর সঙ্গে একটু হলুদ মিশিয়ে লাগালে দ্রুত উপশম হয়। ভালো ফলের জন্য দিনে তিন-চার বার মধু লাগাতে পারেন।

নারকেল তেল

নারকেল তেলে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-ভাইরাল উপাদান, যা মুখের ঘা প্রতিরোধে সহায়ক। ক্ষতস্থানে নারকেল তেল লাগান এবং এটি দ্রুত ব্যথানাশে সহায়ক।

অ্যালোভেরা জেল

মুখে ঘা হলে অ্যালোভেরা জেল লাগালে সহজে ব্যথানাশ করবে। ক্ষতস্থানে অ্যালোভেরা জেল লাগান। দ্রুত ফল মিলবে।

তুলসীপাতা

মুখের ঘা প্রতিরোধে কার্যকর তুলসীপাতা। এতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান, যা ক্ষত সারতে দারুণ কার্যকর। তুলসীপাতা চিবিয়ে খেতে পারেন এবং সেইসঙ্গে দিনে দুবার উষ্ণ পানি দিয়ে কুলকুচি করতে পারেন। দ্রুত ফল মিলবে।

লবণ-পানি

মুখের ঘা প্রতিরোধে কার্যকর লবণ। এটি ব্যাকটেরিয়া নির্মূল করে। মাউথওয়াশ হিসেবেও কাজ করে লবণ এবং ব্যাকটেরিয়া ও মুখের দুর্গন্ধ দূর করে। ভালো ফলের জন্য দিনে দুবার লবণ লাগাতে পারেন ক্ষতস্থানে।

রসুন

মুখের ঘা রোধে খুবই উপকারী রসুন। এতে থাকা অ্যালিসিন নামক উপাদান ঘায়ের ব্যথা দূর করে এবং ক্ষতস্থান কমিয়ে আনে। ভালো ফলের জন্য রসুনের কোয়া ক্ষতস্থানে ঘষুন। উপকার মিলবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

শুধু হাঁটলেই হবে না, সঠিকভাবে হাঁটাও জরুরি

ওজন কমানোর অন্যতম সহজ ও কার্যকর উপায় হলো নিয়মিত হাঁটা। এটি ক্যালোরি...

শিশুর পুষ্টি শিক্ষা: শুধু বই নয়, রান্নাঘরও হোক শ্রেণিকক্ষ

শিশুকে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে শেখানোর প্রচলিত পদ্ধতিতে ‘কী খেতে হবে’ এই প্রশ্নটিই...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

17 February 2021

মুখের ঘা প্রতিরোধে ঘরোয়া উপায়

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV