বিবিধ

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২ জুন

Share
Share

॥ ই-হেলথ২৪ রিপোর্ট ॥  আগামী ২ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ৬ মাস থেকে ৫ বছর বয়সী ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। একই সময়ে ২ থেকে ৫ বছর বয়সী ১ কোটি ৯০ লাখের বেশি শিশুকে কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে।

এ ক্যাম্পেইনের অংশ হিসেবে ৬ মাস পর্যন্ত শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানোর প্রচারণাও চালানো হবে। গত ২৯ মে মঙ্গলবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব হুমায়ুন কবির।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশব্যাপী স্থায়ী ও ভ্রাম্যমাণ ১ লাখ ৪০ হাজার সরকারি স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ভিটামিন-এ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। ভ্রাম্যমাণ কর্মীরা বাসস্ট্যান্ড, রেলস্টেশন, খেয়াঘাট এলাকাতেও এ কর্মসূচি চালাবেন। সরকারি এ কার্যক্রম সফল করতে মাঠপর্যায়ে সাড়ে ৪ লাখ মাঠকর্মী কাজ করবেন। জাতীয় পর্যায়ে ন্যাশনাল স্টিয়ারিং কমিটি, কোর কমিটি এবং বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হবে।

কমিটি গঠনের পর জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় প্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের অবহিতকরণ সভার মাধ্যমে এর প্রস্তুতি নেওয়া হবে। জনসচেতনতা বাড়াতে ও কর্মসূচি সফল করতে পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশনসহ সব ধরনের গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। জাতীয় পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

আ ফ ম রুহুল হক আরও বলেন, প্রতি বছর সারাবিশ্বে ৫ লাখ শিশু ভিটামিন ‘এ’র অভাবজনিত কারণে রাতকানা রোগে ভুগে অন্ধত্ব বরণ করে। বাংলাদেশে এ ধরনের অসুস্থতার কারণে অনূর্ধ্ব ৫ বছর বয়সী শিশুদের এক-তৃতীয়াংশ মৃত্যুবরণ করে।
১৯৬৩ সালে পরিচালিত এক জরিপে দেখা যায়, ওই সময় ৬ মাস থেকে ৬ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’র অভাবজনিত রাতকানা রোগের হার ছিল ৩ দশমিক ৭৬ শতাংশ। ১৯৭৪ সাল থেকে রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ৬ মাস পর পর একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ কার্যক্রম চালু হয়।

আর ১৯৯৪ সাল থেকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনে শিশুদের অপুষ্টি এবং রক্তস্বল্পতা দূর করার লক্ষ্যে ২০০৪ সাল থেকে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের সঙ্গে ২ থেকে ৫ বছর বয়সী শিশুদের একটি করে ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ১ বছরের নিচে জীবিত শিশুপ্রতি হাজারে মারা যায় ৪৩ জন। আর ৫ বছর বয়স পর্যন্ত শিশু মারা যায় ৫৩ জন, যা অনেক বেশি। সব দেশে ভিটামিন ‘এ’র অভাবজনিত প্রাদুর্ভাব রয়েছে। তবে আমাদের দেশে ভিটামিন ‘এ’র অভাবজনিত রাতকানা রোগের প্রাদুর্ভাব অনেকাংশে কমে গেছে।

২০০৯ সালের জরিপ অনুযায়ী বর্তমানে দেশে রাতকানার হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ০৪ শতাংশ। এ হার ১ শতাংশের বেশি হলে স্বাস্থ্য সমস্যা বলে বিবেচনা করা হতো।

মন্ত্রী জানান, খুচরাপর্যায়ে ওষুধের মূল্য কেউ ঠিক রাখতে পারবে না। প্রতিটি ওষুধের প্যাকেটের গায়ে মূল্য লেখা থাকা সত্ত্বেও অনেক খুচরা দোকানদার এর অতিরিক্ত মূল্যে বিক্রি করছেন।

নার্স নিয়োগের নীতিমালা প্রসঙ্গে মন্ত্রী জানান, সরকারের শীর্ষপর্যায়ে বৈঠক করে নার্স নিয়োগ নীতিমালা করা হচ্ছে। শিগগিরই এটি চূড়ান্ত করে নতুন ৫ হাজার নার্স নিয়োগ সম্পন্ন করা হবে।স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সুপারিশে ৬২ ওষুধ নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা ছিল। কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম ‘Cochlear Nucleus Nexa™️’ ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করেছে। বিশ্ব শ্রবণ দিবস (৩ মার্চ) উপলক্ষ্যে আয়োজিত এই...

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভিডিও...

Related Articles

ডাক্তারদের প্রেসক্রিপশন দুর্বোধ্য কেন হয়?

ডাক্তার বা চিকিৎসক পেশার সঙ্গে জড়িয়ে আছে বিশ্বস্ততা কিংবা নির্ভরতা। ফলে তাঁরা...

ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৬ দেশ

বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্তত ছয় দেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার...

বিবাহিত পুরুষের বয়স বাড়ে ধীরে, মেয়েদের ব্যাপার আলাদা : গবেষণা

অবিবাহিতদের তুলনায় বিবাহিত পুরুষদের বয়স ধীরে বাড়ে, তবে একই প্রভাব নারীদের ক্ষেত্রে...

বায়োনিক কান কি বাস্তব

ককলিয়ার ইমপ্ল্যান্টের মাধ্যমে কৃত্রিম বা বায়োনিক কানের ধারণা বর্তমানে বাস্তব হয়ে উঠেছে।...

Intel CEO calls TSMC company, says the company is still waiting for CHIPS Act money

There is evidence that the food industry designs ultra-processed foods to be...

Ford to lower managers’ bonuses if company performance fails to improve, sources say

There is evidence that the food industry designs ultra-processed foods to be...

I used headset that made me feel like I’m living in the future

There is evidence that the food industry designs ultra-processed foods to be...