জেনে রাখুন, সুস্থ থাকুনস্বাস্থ্য সংবাদ

করোনা ভাইরাস : ১০টি জরুরি নির্দেশনা

Share

চীনে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা সবশেষ ৮১ জনে পৌঁছেছে। প্রাণঘাতী এই সার্স ভাইরাসে অন্তত ২ হাজার ৭৪৪ জন আক্রান্ত হয়েছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এ রোগে আক্রান্তের সংখ্যা এক লাখ ছড়িয়েছে। ইতোমধ্যে ১৪টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। জরুরি কিছু নির্দেশনা জেনে নেওয়া যাক।

চীন ছাড়াও ইতোমধ্যে হংকং, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, তাইওয়ান, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, ম্যাকাউ, নেপাল, ফ্রান্স, মালয়েশিয়া, কানাডায় এ ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত করা গেছে। গত ১৪ দিনের মধ্যে কেউ যদি এসব দেশে ভ্রমণ করে থাকেন তাহলে তাদের জন্য রয়েছে জরুরি কিছু নির্দেশনা।

https://www.youtube.com/watch?v=72N0f5voSyA

এ রোগের বেশ কিছু লক্ষণ রয়েছে। তা হলো- গলা ব্যথা, কাশি, শ্বাসকষ্ট, সর্দি-হাঁচি, জ্বরসহ সার্স ও মার্সের নানা উপসর্গ। প্রাথমিক পর্যায়ে ১ থেকে ১৪ দিনের মধ্যে ভাইরাসটির সংক্রমণ হয়।

১. যারা এই দেশগুলোর যে কোনো একটিতে ভ্রমণ করেছেন কিংবা শ্বাস-প্রশ্বাস সম্বন্ধীয় জটিলতা ও উল্লিখিত উপসর্গগুলো যদি কারও শরীরে ধরা পড়ে বা বুঝতে পারেন, তাহলে তাদের অবশ্যই বায়ুবাহিত বিচ্ছিন্নতার মধ্যে রাখতে হবে। এ ধরনের কোনো রোগীকে কোনোভাবেই অন্য কোনো মানুষের সংস্পর্শে আসতে দেওয়া যাবে না।

২. যদি আপনার শরীরে সর্দি-কাশি, হাঁচি, ঠান্ডা, শ্বাসকষ্ট অথবা জ্বরের মতো সিভিয়ার অ্যাকুইট রেসপিরেটরি সিনড্রোম (সার্স) বা উল্লিখিত কোনো উপসর্গ লক্ষ্য করেন, তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া ও আপনার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা জরুরি। যত দ্রুত সম্ভব এটা করতে হবে।

৩. আপনার মধ্যে যদি এ ধরনের কোনো লক্ষণ দেখা দেয় তাহলে কোনোভাবেই অন্য কারও সংস্পর্শে যাওয়া যাবে না। এছাড়া আপনার চারপাশের কারও মধ্যে যদি হাঁচি-কাশি, সর্দি কিংবা জ্বর ও শ্বাসকষ্টের মতো এসব লক্ষণ দেখা দেয়, তাহলে তার আশপাশে যাওয়াও আপনার জন্য নিষিদ্ধ।

৪. উপরে যে ১৪টি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে সেসব দেশ ভ্রমণের পর বাড়িতে ফিরে কারও মধ্যে যদি এসব লক্ষণ দেখা দেয় তাহলে তারা যখন চিকিৎসক কিংবা পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতাল-ক্লিনিকে যাবেন তখন আপনি অবশ্যই আপনার চিকিৎসককে ভ্রমণের বিস্তারিত জানাতে ভুলবেন না।

৫. যদি কারও মধ্যে ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার মতো কোনো লক্ষণ দেখা দেয়, তাহলে আপনাকে অবশ্যই সার্বক্ষণিক মেডিকেল মাস্ক পরে থাকতে হবে। শুধু আক্রান্ত হওয়া ব্যক্তি নয় এ ভাইরাস যাতে আপনাকে সংক্রমিত করতে না পারে, সেজন্যও আপনার মাস্ক পরে জনসম্মুখে চলাচল করা উচিত।

৬. আপনি যখন মাস্ক ব্যবহার করবেন তখন আপনাকে অবশ্যই এটি স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। এছাড়া আপনি যে মাস্কটি পরেছেন তা আপনার মুখ এবং নাক পুরোটা ঢেকে ফেলেছে কি না, এটাও নিশ্চিত করতে হবে। যদি এটা খেয়াল না করেন তাহলে মাস্ক পরে থাকলেও ভাইরাসটি আপনাকে সংক্রমিত করতে পারে।

৭. আপনি যদি একটা মাস্ক প্রতিদিন ব্যবহার করতে চান তাহলে সেটাও হবে ভুল। আপনাকে প্রতিদিন নতুন নতুন মাস্ক ব্যবহার করতে হবে, যা ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়। এছাড়া প্রতিদিন ঘরে ফিরে মাস্কটি খুলে ফেলার পর অবশ্যই আপনার হাত ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। যাতে করে হাতে কোনো জীবাণু না থাকে।

৮. হাত না পরিষ্কার করে কোনোভাবেই সে হাত দিয়ে অন্য হাত, চোখ, নাক এবং মুখে স্পর্শ করা যাবে না। সাবান কিংবা অন্য যে কোনো জীবাণুনাশক দিয়ে হাত পরিষ্কার করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, অ্যালকোহলভিত্তিক হ্যান্ডওয়াশ ব্যবহার করা এ ক্ষেত্রে উত্তম।

আরও পড়ুন : করোনা ভাইরাস ইস্যুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বৈঠক

৯. যেসব স্থানে জনসমাগম বেশি সেসব স্থানে যাওয়া থেকে বিরত থাকতে হবে। কেননা এ ভাইরাস মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়। যদি আপনি জনসমাগম বেশি এসব জায়গায় চলাফেরা করেন তাহলে আপনার ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যাবে। গেলেও সর্বোচ্চ সতর্ক থাকতে হবে সবসময়।

১০. আপনার আশপাশের থাকা কেউ যদি কাশি কিংবা হাঁচি দেয় তাহলে তাদের সংস্পর্শে আসার আগে অবশ্যই আপনার নাক ও মুখ ঢেকে রাখার ব্যবস্থা করতে হবে। বিশেষ করে পরিবারের কোনো সদস্যের মধ্যে কারও লক্ষণগুলো দেখা দিলে পরিবারের অন্যদের সর্বদা সতর্ক থাকতে হবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

29 January 2020

করোনা ভাইরাস : ১০টি জরুরি নির্দেশনা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV