শব্দদূষণ কমাতে গাড়ির হর্ন বাজানো নিয়ন্ত্রণ করা প্রয়োজন

Share

॥ ই-হেলথ২৪ প্রতিনিধি ॥  অনেক গুলো কারনের মধ্যে শব্দদূষণের কারণে দিন দিন বৃদ্ধি পাচ্ছে মানুষের স্বাস্থ্য সমস্যা। জনস্বাস্থ্য রক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই। তাই শব্দদূষণ কমাতে গাড়ির হর্ন নিয়ন্ত্রণ করতে হবে।

গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের সামনে কোয়ালিশন অ্যাগেইনস্ট পল্যুশান (ক্যাপ) এবং পরিবেশবাদী ১৫টিরও বেশি সংগঠনের সমন্বয়ে এক নাগরিক সমাবেশে বক্তারা এ দাবি জানান।

গ্রিন মাইন্ড সোসাইটির সভাপতি আমির হাসানের সঞ্চালনায় ক্যাপের আহ্বায়ক এবং নিরাপদ ডেভেলভমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানার সভাপতিত্বে নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন ক্যাম্পেইন ফর ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মশিউর রহমান রুবেল, পিস এর মহাসচিব ইফমা হোসাইন, এশিয়া ইউনিভার্সিটির অধ্যাপক আতাউর রহমান, ইনিশিয়েটিভ ফর পিস এর সমন্বয়কারী আরিফুর রহমান, ইউনাইটেড পিপলস ট্রাস্টের নির্বাহী আলী হাজারী, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী সদস্য নুর আহমেদ, গ্রিন ক্লাবের সদস্য সিরাজ হোসেন, এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশনের সদস্য জুয়েল রানা প্রমুখ।

‍এ সমাবেশে ইবনুল সাঈদ রানা বলেন, জনস্বাস্থ্য রক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই এ জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। এই শব্দদূষণের অনত্যম কারণ হচ্ছে_ গাড়ির চালকদের যত্রতত্র হর্ন বাজানো। সরকার এ বিষয়টি বিবেচনায় নিয়ে ২০০৬ সালে শব্দদূষণ নিয়ন্ত্রণে একটি বিধিমালা প্রণয়ন করলেও বিধিমালার সঠিক বাস্তবায়ন করা ‍আজও হয়নি।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার চেয়েও বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার ও অব্যবস্থাপনা। আমাদের যা...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করেছে। ডেনমার্কের ওষুধ কোম্পানি নভো নরডিস্কের সঙ্গে...

Related Articles

ডাক্তারদের প্রেসক্রিপশন দুর্বোধ্য কেন হয়?

ডাক্তার বা চিকিৎসক পেশার সঙ্গে জড়িয়ে আছে বিশ্বস্ততা কিংবা নির্ভরতা। ফলে তাঁরা...

ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৬ দেশ

বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্তত ছয় দেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার...

বিবাহিত পুরুষের বয়স বাড়ে ধীরে, মেয়েদের ব্যাপার আলাদা : গবেষণা

অবিবাহিতদের তুলনায় বিবাহিত পুরুষদের বয়স ধীরে বাড়ে, তবে একই প্রভাব নারীদের ক্ষেত্রে...

বায়োনিক কান কি বাস্তব

ককলিয়ার ইমপ্ল্যান্টের মাধ্যমে কৃত্রিম বা বায়োনিক কানের ধারণা বর্তমানে বাস্তব হয়ে উঠেছে।...

28 April 2012

শব্দদূষণ কমাতে গাড়ির হর্ন বাজানো নিয়ন্ত্রণ করা প্রয়োজন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV