নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

Share

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি নতুন স্বাস্থ্যসেবা কর্মসূচি চালু করেছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো বাংলাদেশের তৃতীয় ও চতুর্থ স্তরের শহরগুলোতে, যেখানে উন্নত স্বাস্থ্যসেবা অবকাঠামো ও প্রযুক্তির ঘাটতি রয়েছে, সেখানে আধুনিক স্বাস্থ্যসেবা প্রযুক্তির সুবিধা পৌঁছে দেওয়া এবং সচেতনতা বৃদ্ধি করা। এই কর্মসূচি মানুষের হাতের নাগালে চিকিৎসাসেবা পৌঁছে দেবে এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে রোগীর সেবার মানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এই ‘হেলথ এক্সপ্রেস’ এর আওতায় কার্যকর যন্ত্রপাতির সরাসরি প্রদর্শনী ও হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে, যার মাধ্যমে চিকিৎসকরা উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তির সাথে পরিচিত হতে পারবেন। যা রোগ নির্ণয়ের নিখুঁততা বাড়াবে এবং ক্লিনিক্যাল কার্যক্রমকে আরও সহজ ও গতিশীল করতে সাহায্য করবে।

বগুড়া দিয়ে যাত্রা শুরু হওয়া এই কর্মসূচি আগামী তিন মাসে এই ক্যাম্পেইনটি দেশের ২০টিরও বেশি জেলায় পৌঁছাবে। এই প্রচারণার অংশ হিসেবে উইপ্রো জিই হেলথকেয়ার তাদের সর্বাধুনিক আল্ট্রাসাউন্ড প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি ইন্টারঅ্যাকটিভ প্রোডাক্ট ডেমো এবং শিক্ষামূলক সেশনের আয়োজন করবে। একইসঙ্গে, এটি চিকিৎসক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের একত্রিত করে স্বাস্থ্যসেবা খাতের মূল চ্যালেঞ্জ ও তার সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনার সুযোগ তৈরি করবে।

উইপ্রো জিই হেলথকেয়ারের আল্ট্রাসাউন্ড বিভাগের বিজনেস হেড অনুপ কুমার রামচন্দ্রন বলেন, “আমরা বিশ্বাস করি, মানসম্পন্ন স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি একটি অধিকার। ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচির মাধ্যমে আমাদের বিশেষজ্ঞরা সরাসরি মাঠপর্যায়ের চিকিৎসকদের সাথে সম্পৃক্ত হতে পারবেন, যার মাধ্যমে সুবিধাবঞ্চিত এলাকাগুলোতে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে। আধুনিক আল্ট্রাসাউন্ড প্রযুক্তির মাধ্যমে প্রাথমিক ধাপে রোগ নির্ণয়ের সুবিধা তুলে ধরে আমরা চিকিৎসকদের সক্ষমতা বাড়াতে চাই। একই সাথে আমাদের লক্ষ্য স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং মানসম্মত চিকিৎসাসেবা সবার জন্য সহজলভ্য করা। রোগীর সর্বোত্তম সেবা নিশ্চিত করতে আমরা চিকিৎসক ও সাধারণ মানুষকে প্রয়োজনীয় প্রযুক্তি ও সঠিক জ্ঞান দিয়ে সাহায্য করছি। এর মাধ্যমে ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’ বাস্তবায়নে আমাদের যে লক্ষ্য, তা আরও এক ধাপ এগিয়ে যাবে।”

এই উদ্যোগটি স্বাস্থ্যপ্রযুক্তির আধুনিকীকরণ এবং শিক্ষা ও উদ্ভাবনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা জোরদার করার ক্ষেত্রে উইপ্রো জিই হেলথকেয়ারের ধারাবাহিক প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ। দেশের বিভিন্ন অঞ্চলের চিকিৎসকদের সরাসরি সম্পৃক্ত করার মাধ্যমে এই উদ্যোগ আধুনিক ডায়াগনস্টিক প্রযুক্তির প্রসার ঘটাতে এবং একটি বৈষম্যহীন ও সমতাভিত্তিক স্বাস্থ্যসেবা খাত গড়ে তুলতে ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে এআই সমন্বিত গবেষণা কার্যক্রমের উদ্বোধন

দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা অবকাঠামোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি অন্তর্ভুক্ত করার লক্ষ্যে “বাংলাদেশে...

06 August 2026

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV