উৎসাহ উদ্দীপনায় শেষ হলো ডেন্টাল অনকোলজি সেমিনার

Share

উৎসাহ উদ্দীপনায় শেষ হলো ডেন্টাল চিকিৎসকদের ত্রিদেশীয় ডেন্টাল অনকোলজি সেমিনার। “ব্রিজিং দ্য গ্যাপ: ইনোভেশন অ্যান্ড ইন্টিগ্রেশন ইন ডেন্টাল অনকোলজি” শিরোনামে দিনব্যাপী এই অনকোলোজি কনক্লেভ অনুষ্ঠিত হয় মঙ্গলবার (১০ ডিসেম্বর)। সাপোরো ডেন্টাল কলেজে অনুষ্ঠিতব্য এই আয়োজনে বাংলাদেশ, ভারত ও নেপাল এর ডেন্টাল চিকিৎসকরা অংশগ্রহণ করেন।

সাপ্পোরো ডেন্টাল কলেজ ও ফ্যাসিওম্যাক্সিলারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হাবের যৌথ আয়োজিত ডেন্টাল অনকোলোজি কনক্লেভে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এফএইচইএসআর এর চেয়ারম্যান অধ্যাপক ডা. মহিউদ্দিন আহমেদ, সাপোরো ডেন্টাল কলেজ হাসপাতাল ও একাডেমিক উপদেষ্টা অধ্যাপক ডা. মো. আসাদ-উজ-জামান, সাপোরো ডেন্টাল কলেজের প্রিন্সিপাল ড. নুরুল আমিন, সাপোরো ডেন্টাল কলেজের সায়েন্টিফিক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আসিফ খান, নেপালের বিশিষ্ট হেড অ্যান্ড নেক রিকনস্ট্রাকশন সার্জন ড. বাজরাং প্রসাদ শাহ, ভারতের বিশিষ্ট হেড অ্যান্ড নেক ক্যান্সার সার্জন ডা. শক্তি সিং দেওরা এবং বাংলাদেশের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন ড. মৌসুমী ইকবাল।

আয়োজনের সমন্বয়কারী ডা. মৌসুমী ইকবাল বলেন, সেমিনারে বেশকিছু ডেন্টাল শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক ও পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং মূল্যবান জ্ঞান আহরণ করেছেন। সেমিনারটি সফল ও কার্যকর করে তোলার জন্য অংশগ্রহণকারী ও আয়োজক বিশেষ করে সায়েন্টিফিক কমিটি, অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডেন্টাল অনকোলোজি কনক্লেভ আয়োজনে সহযোগিতায় ছিল এশিয়ান হেড নেক নেক অনকোলোজি অ্যাসোসিয়েশন ও নেপাল ক্যান্সার ফাউন্ডেশন এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে স্বাস্থ্য.টিভি।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

10 December 2024

উৎসাহ উদ্দীপনায় শেষ হলো ডেন্টাল অনকোলজি সেমিনার

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV