নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

বিশ্বে প্রথম ফুসফুস ক্যান্সারের ভ্যাকসিনের পরীক্ষা চালু হলো সাত দেশে

Share
Share

বিশ্বের প্রথম mRNA ফুসফুসের ক্যান্সারের ভ্যাকসিনের পরীক্ষা শুরু হলো। বিশেষজ্ঞরা আশাবাদী এই ভ্যাকসিনের হাজার হাজার জীবন বাঁচানোর সম্ভাবনা রয়েছে। প্রতি বছর বহু মানুষ ফুসফুসের ক্যান্সারের কারণে মারা যান। পরিসংখ্যান বলছে, প্রায় ১.৮ মিলিয়ন মানুষের মৃত্যু হয় ফুসফুসের ক্যান্সারে। যাদের দেহে টিউমার ছড়িয়ে পড়ে তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসে।

বিশেষজ্ঞরা একটি নতুন ভ্যাকসিন পরীক্ষা করছেন যা শরীরের ভেতরে ক্যান্সার কোষগুলিকে খুঁজে বের করতে সাহায্য করে এবং সেগুলিকে ধ্বংস করে দেয়। এমনকি রোগীর দেহে নতুন করে ক্যান্সার হবার সম্ভাবনাও কমে যায়। BNT116 নামে পরিচিত এবং BioNTech দ্বারা তৈরি, এই ভ্যাকসিনটি নন-স্মল সেল ফুসফুস ক্যান্সার (NSCLC) নিরাময়ের জন্য তৈরী করা হয়েছে।

মানব দেহের ওপর BNT116 এর ফেজ ১ ক্লিনিকাল ট্রায়ালের গবেষণা সাতটি দেশে ৩৪ টি গবেষণা সাইটে চালু হয়েছে: যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, হাঙ্গেরি, পোল্যান্ড, স্পেন এবং তুরস্ক।যুক্তরাজ্যের ছয়টি সাইট ইংল্যান্ড এবং ওয়েলসে অবস্থিত, যেখানে প্রথম যুক্তরাজ্যের ক্যান্সার রোগীরা ভ্যাকসিনের প্রাথমিক ডোজ গ্রহণ করেছেন।

সামগ্রিকভাবে প্রায় ১৩০ জন রোগীকে – সার্জারি বা রেডিওথেরাপির আগে ইমিউনোথেরাপির পাশাপাশি ভ্যাকসিন পাওয়ার জন্য নথিভুক্ত করা হবে। প্রায় ২০ জন রোগী যুক্তরাজ্য থেকে ভ্যাকসিন পাবেন। এই ভ্যাকসিন Covid-19 – এর মতো মেসেঞ্জার আরএনএ (mRNA) কে ব্যবহার করে, নন-স্মল সেল ফুসফুস ক্যান্সারের কোষগুলিকে শনাক্ত করে তাদেরকে ধ্বংস করবে।

শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে। কেমোথেরাপির পরিবর্তে স্বাস্থ্যকর কোষগুলিকে স্পর্শ না করে ক্যান্সারের বিরুদ্ধে একজন ব্যক্তির প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করাই এই গবেষণার লক্ষ্য। ইউনিভার্সিটি কলেজ লন্ডন হাসপাতাল NHS ফাউন্ডেশন ট্রাস্টের (UCLH) পরামর্শক মেডিকেল অনকোলজিস্ট অধ্যাপক সিও মিং লি বলেছেন- ‘আমরা এখন ফুসফুসের ক্যান্সারের চিকিৎসার জন্য এমআরএনএ-ভিত্তিক ইমিউনোথেরাপি ক্লিনিকাল ট্রায়াল শুরু করেছি এবং পরীক্ষার ফলাফলের আশায় আছি। এই প্রক্রিয়া ক্যান্সার চিকিৎসার পরবর্তী বড় ধাপ।’

লন্ডনের ৬৭ বছর বয়সী জানুস রাক্স যুক্তরাজ্যতে ভ্যাকসিন পাওয়া প্রথম ব্যক্তি। মে মাসে তার রোগ ধরা পড়ে এবং তার পরেই কেমোথেরাপি এবং রেডিওথেরাপি শুরু হয়। জানুস একজন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ । ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ রিসার্চ ইউসিএলএইচ ক্লিনিকাল রিসার্চ ফ্যাসিলিটিতে ৩০ মিনিটের ব্যবধানে পাঁচ মিনিট পরপর ছয়টি ইনজেকশন দেয়া হয় জানুসকে। প্রতিটি জ্যাবে আলাদা আলাদা আরএনএ স্ট্র্যান্ড রয়েছে। তিনি প্রথমে টানা ছয় সপ্তাহ, এবং তারপর প্রতি তিন সপ্তাহ অন্তর ভ্যাকসিন পাবেন। গবেষক লি বলেছেন: ” ৪০ বছর ধরে আমি ক্যান্সার নিয়ে গবেষণা করছি। আমরা আশা করি এই ভ্যাকসিন ক্যান্সার ফিরে আসার পথ বন্ধ করবে। সেইসাথে ফুসফুসের ক্যান্সারের রোগীরা আরো কিছুদিন পৃথিবীতে থাকার সুযোগ পাবেন।’ রাক্স দ্রুত ক্যান্সার থেকে সেরে উঠে এখন লন্ডন ম্যারাথনে যোগ দেবার স্বপ্ন দেখছেন।
সূত্র : দ্য গার্ডিয়ান

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

২৪ আগস্ট ২০২৪

বিশ্বে প্রথম ফুসফুস ক্যান্সারের ভ্যাকসিনের পরীক্ষা চালু হলো সাত দেশে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV