এবার চট্টগ্রাম এভারকেয়ারে জটিল এনজিওপ্লাস্টির সফলতা

Share

এবার চট্টগ্রাম এভারকেয়ারে জটিল এনজিওপ্লাস্টির সফলতা দেখিয়েছে। চিকিৎসকরা বলছেন, স্বল্প খরচে মানুষ যাতে মানসম্মত সেবা পান সেদিকে লক্ষ্য রেখেই চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সর্বশেষ হৃদরোগের জটিল এই চিকিৎসার অভিজ্ঞতার কথা জানিয়েছেন ইন্টারভেনশনাল কার্ডিওলজী’র সিনিয়র কনসালটেন্ট এবং কার্ডিওলজী বিভাগের কোঅর্ডিনেটর অধ্যাপক ডা. শেখ মো. হাছান মামুন।

মাত্র মাস খানেক আগে ৩০০ গ্রাম ওজনের ব্রেইন টিউমার অপারেশন করে সাফল্য দেখিয়েছিলেন এই হাসপাতালের চিকিৎসকরা।

কার্ডিওলজী বিভাগের কোঅর্ডিনেটর অধ্যাপক ডা. শেখ মো. হাছান মামুন বলেন, বুকের তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন ৪০ বছর বয়সী মো. তাসলিমুর রহমান। রোগীকে পর্যবেক্ষন করার পর পরিবারের সঙ্গে আলোচনা করে রোগীর করোনারি এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নিই। এনজিওগ্রাম করার পর এতে দেখা যায় রোগীর হার্টের ২টি প্রধান রক্তনালী সম্পূর্ণ বন্ধ হয়ে আছে। পরে ৩টি রিং পরানোর পর সফলভাবে এনজিওপ্লাস্টি সম্পন্ন হলে রোগীর শারীরিক অবস্থার উন্নতি হয়। চিকিৎসার ২ দিনের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠেন।

ডা. হাছান বলেন, রোগীর অবস্থা গুরুত্বর থাকলেও এভারকেয়ার হাসপাতালের উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং অভিজ্ঞ কার্ডিয়াক টিমের প্রচেষ্টায় আমরা রোগীকে দ্রুত সুস্থ করে তুলতে সক্ষম হয়েছি। এর মধ্য দিয়ে হাসপাতালের সক্ষমতা এবং চট্টগ্রামে উন্নত চিকিৎসা সেবার নিশ্চয়তা তৈরি হয়েছে। আশা করছি এমন ছোট ছোট অর্জনের মধ্য দিয়ে এ হাসপাতাল আস্থার প্রতীক হয়ে উঠবে।

৪৭০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতাল মাল্টি ডিসিপ্লিনারী সুপার-স্পেশিয়ালিটি টারশিয়ারি কেয়ার হসপিটাল। এখানে ২৪ ঘণ্টা চিকিৎসা সেবার পাশাপাশি সর্বাধুনিক আইসিইউ সেবা এবং ২৭টি বিশেষ ও উপ-বিশেষ বিভাগ রয়েছে। এতে প্রায় ৫ শতাধিকেরও বেশি মেডিক্যাল প্রোফেশনালস রোগীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিতে কাজ করছেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

19 June 2021

এবার চট্টগ্রাম এভারকেয়ারে জটিল এনজিওপ্লাস্টির সফলতা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV