প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

দুই ধরনের দুই ডোজ টিকা ব্যবহারে পার্শ্বপ্রতিক্রিয়া কতোটা?

Share

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দুই ধরনের টিকার দুই ডোজ নেওয়া নিয়ে গবেষণা চলছে। অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের অধ্যাপক ম্যাথিউ স্ন্যাপ বলছেন, এক ডোজ অ্যাস্ট্রাজেনেকা ও আরেক ডোজ ফাইজারের টিকা নিলে প্রাপ্তবয়স্কদের শরীর ঠান্ডা হয়ে যাওয়া, মাথাব্যথা ও মাংসপেশিতে ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। তবে এগুলো খুব গুরুতর নয়। খবর বিবিসির।

অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের অধ্যাপক ম্যাথিউ স্ন্যাপ বলেন, গবেষণায় যে এ ধরনের তথ্য পাওয়া যাবে, তা তাঁরা আশা করেননি।

গত ফেব্রুয়ারি মাসে দ্য কম-কভ নামে একটি গবেষণা পরিচালিত হয়। তাতে দেখা গেছে, প্রথম ডোজ টিকা নেওয়ার পরে অন্য কোনো প্রতিষ্ঠানের দ্বিতীয় ডোজ টিকা নিলে দীর্ঘ মেয়াদে সুরক্ষা পাওয়া যায়। করোনার নতুন ধরন থেকে সুরক্ষা পেতে ও সরবরাহ বিঘ্নিত হলে ক্লিনিকগুলোকে দুই ধরনের দুই ডোজ টিকা দিতে বলা হয়েছে।

কানাডার ওন্টারিও ও কুইবেক প্রদেশের কর্তৃপক্ষ বলছে, তারা শিগগিরই মিশ্র টিকা ব্যবহারের পরিকল্পনা নিয়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওই গবেষণায় ৫০ ঊর্ধ্ব ৮৩০ জন স্বেচ্ছাসেবককে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী জুন মাসে এই গবেষণার পূর্ণ ফলাফল প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে। গবেষণার প্রাথমিক তথ্য ল্যানসেট মেডিকেল জার্নালে একটি গবেষণা বিবরণীতে প্রকাশিত হয়েছে।

গবেষণায় দেখা গেছে, যারা অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ টিকা চার সপ্তাহের মধ্যে নিয়েছেন, তাঁদের প্রতি ১০ জনের মধ্যে একজনের জ্বর জ্বর ভাব দেখা গেছে।

অন্যদিকে যাঁরা অ্যাস্ট্রাজেনেকার এক ডোজ ও ফাইজারের আরেক ডোজ টিকা নিয়েছেন, তাঁদের ৩৪ শতাংশের মধ্যে জ্বর জ্বর ভাব দেখা দিয়েছে।

ট্রায়ালের প্রধান তদন্তকারী অধ্যাপক স্ন্যাপ বলেন, যাঁরা দুই ধরনের দুই টিকার ডোজ নিয়েছেন, তাঁদের মধ্যে শরীর ঠান্ডা হয়ে যাওয়া, দুর্বলতা, মাথাব্যথা, অস্থিরতা ও মাংসপেশির ব্যথার মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

গত এপ্রিল মাসে ১ হাজার ৫০ জন স্বেচ্ছাসেবীর ওপর মডার্না ও নোভাভ্যাক্সের মিশ্র টিকার গবেষণা চালানো হয়। দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পরেও অনেকের মধ্যে দুর্বলতার মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

13 May 2021

দুই ধরনের দুই ডোজ টিকা ব্যবহারে পার্শ্বপ্রতিক্রিয়া কতোটা?

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV