নির্বাচিতমতামত ও বিশ্লেষণ

‘প্রতিটা মুহূর্ত আমরা জানবাজি রেখে লড়ে যাচ্ছি’

Share

আপনারা কি জানেন সারাদিন পিপিই পরে, এন৯৫ মাস্ক পড়ে রোগী দেখতে কতো কষ্ট হয়? আপনারা কি জানেন এই প্রচণ্ড গরমের মধ্যে এইসব ড্রেস পরে চিকিৎসকরা কিন্তু এসি এর হাওয়া খায় না৷ মাথার উপরে কোনরকমে একটা ফ্যান যদি পাওয়া যায় সেটাই আশীর্বাদ ৷ কী ভীষণ একটা দুর্যোগময় জীবন কাটাচ্ছি আমরা৷ প্রতিনিয়ত আশঙ্কা আর আশঙ্কা৷ কী ভীষণ অক্সিজেনের অভাব৷ এতো অক্সিজেনের অভাব আমরা কীভাবে পূরণ করবো?

এই একটা বছর প্রতিটা মুহূর্ত আমরা জানবাজি রেখে লড়ে যাচ্ছি৷ ঘরে বাচ্চা, বয়স্ক বাবা-মা রেখে আমরা কাজ করে যাচ্ছি৷ হ্যাঁ, আপনারাও সবাই কাজ করছেন। কিন্তু আমাদের মতো এরকম সরাসরি কোভিড রোগী দেখছেন? আপনারা কি দেখছেন কোভিড পজিটিভ হয়ে তথ্য গোপন করে যেসব রোগী আসছে তাদেরকে? দেখছেন না৷ আমরা সেই সব রোগী দেখছি৷ তাহলে আমাদের সাথে কেনো আপনাদের লড়াই হবে? সম্মান করতে শিখুন৷ একজন মহিলা চিকিৎসককে একা পেয়ে তাঁর সাথে তো আরও নমনীয় ব্যবহার করাই যেতে পারতো৷ যেতো না? সাঈদা শওকত যখন বলছেন যে উনি ভুলে গেছেন আইডি কার্ড আনতে কিন্তু উনার কাছে বিএসএমএমইউ র প্রত্যয়নপত্র , গাড়িতে লোগো, এপ্রোনে লোগো আছে তারপরেও কেনো তার সাথে এই আচরণ হবে? কেনো তাকে উত্তেজিত করা হলো? কে এই প্রশ্নের উত্তর দিবে? আমি ধিক্কার দেই এই জঘন্য মানসিকতার৷

এক ম্যাজিস্ট্রেট সাহেবের ব্যবহারের কথা আমি বলতে চাই যাঁকে কিনা আমি চিনতামই না৷ কি সম্মান নিয়ে তিনি আমার সাথে কথা বলেছেন! কীভাবে আমাকে অগলে রেখেছিলেন! মানুষের পরিচয় তার ব্যবহারে। সবাই একরকম হয় না৷ এই কঠিন বিপদে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে৷ সবাইকে বুঝতে হবে আমরা ভীষণ ভীষণ মানসিক চাপে আছি৷ আপনারা সবাই আমাদেরকে সাহায্য করুন৷ হয়রানি না করে আসুন আমরা সবাই সবার পাশে এসে দাঁড়িয়ে এই মহামারীর হাত থেকে আমাদের দেশের মানুষকে রক্ষা করি৷

লেখক: অধ্যাপক ডাঃ মুনিরা ফেরদৌসী
প্রসূতি, স্ত্রীরোগ, বন্ধ্যাত্ব চিকিৎসায় বিশেষজ্ঞ ও সার্জন
অধ্যাপক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

20 April 2021

'প্রতিটা মুহূর্ত আমরা জানবাজি রেখে লড়ে যাচ্ছি'

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV