Home স্বাস্থ্য সংবাদ তুহিনের হার্টের ভাল্ব নষ্ট হওয়ার পথে প্রতিস্থাপনে সাহায্য করুন
স্বাস্থ্য সংবাদ

তুহিনের হার্টের ভাল্ব নষ্ট হওয়ার পথে প্রতিস্থাপনে সাহায্য করুন

Share
Share

॥ ই-হেলথ২৪ রিপোর্টার ॥  প্রিয় দেশবাসী, চার বছরের শিশু মোঃ তুহিনের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তার হার্টের একটি ভাল্ব নষ্ট হওয়ার পথে।

জরুরীভিত্তিতে একটি ভাল্ব প্রতিস্থাপনের জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ জন্য প্রয়োজন প্রায় ২ লাখ টাকা। কিন্তু শিশুটির মাতা-পিতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। গাইবান্ধার পলাশবাড়ী থানাধীন শ্যামপুর গ্রামে তাদের বাড়ি। শিশুটির পিতা মোঃ ময়নুল হক একজন প্রান্তিক কৃষক।

পরিবারটির আর্থিক অবস্থা খুবই খারাপ। টাকার অভাবে বর্তমানে চিকিৎসা বন্ধ রয়েছে। শিশুটির রোগের জটিলতা বেড়েই চলেছে। শারীরিক পার্শ্বপ্রতিক্রিয়ায় ছটফট করছে শিশু তুহিন। চিকিৎসার পেছনে ইতোমধ্যে সঞ্চিত সব টাকা খরচ হয়েছে।

এমতাবস্থায়, শিশু তুহিনের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার অসহায় মাতা-পিতা।

একটি ফুটফুটে শিশুর চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৭৫০৪৮১৮৩৩।

আর সাহায্য দিন শিশুটির মামা মোঃ শাহারুল ইসলামের এই সঞ্চয়ী হিসাবে-সোনালী ব্যাংক লিঃ, পলাশবাড়ী শাখা, গাইবান্ধা, হিসাব নং ১৫০২৮/৪৪।

Share

Don't Miss

ইচ্ছেমতো ওষুধ নয়

অসুখ হলে ওষুধ খেতে হয়—এ কথা আমরা সবাই জানি। কিন্তু সঠিক নিয়মে ওষুধ খাওয়ার প্রয়োজনীয়তা অনেকেই অনুভব করি না। ওষুধ খেতে আমরা যতটা...

ওষুধ সেবনে যেসব ভুলে হতে পারে ভয়াবহ বিপদ

অসুখ হলে ওষুধ খেতে হয়—এ কথা আমরা সবাই জানি। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঠিক না। আমরা অনেক সময় নিজেরাই নিজেদের চিকিৎসা...

Related Articles

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি...

কিডনি রোগ নির্ণয় সহজ হলেও চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, আলোচনা সভায় বক্তারা

বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর শের-ই-বাংলা নগরস্থ...

শুধু ফেব্রুয়ারিতেই বেড়েছে ৪০ শতাংশ মশা, ভয়াবহ রূপ দিচ্ছে

রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার স্থবিরতা আর বর্জ্য ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনা এখন কেবল নাগরিক...

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম ‘Cochlear Nucleus Nexa™️’ ইমপ্লান্ট...