Home স্বাস্থ্য সংবাদ ঢাবি চারুকলা অনুষদের এক তরুণ শিল্পী ক্যানসারে আক্রান্ত
স্বাস্থ্য সংবাদ

ঢাবি চারুকলা অনুষদের এক তরুণ শিল্পী ক্যানসারে আক্রান্ত

Share
Share

॥ ই-হেলথ২৪ রিপোর্ট ॥  ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রিন্টমেকিং বিভাগের মেধাবী ছাত্র খন্দকার জামিল ইকবাল আজাদ দুরারোগ্য থাইরয়েড ক্যানসারে আক্রান্ত।

কলকাতার টাটা মেডিকেল সেন্টারের চিকিৎসক কপিলা মণিকান্তের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি। চিকিৎসক তাঁকে যত দ্রুত সম্ভব সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এ জন্য প্রায় ৮০ লাখ টাকার প্রয়োজন। কিন্তু তাঁর নিম্নমধ্যবিত্ত পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব।

তাই সহায়তার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছে তাঁর পরিবার। আজাদ চারুকলা অনুষদে বিএফএ (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেন।
এখন তিনি স্কলারশিপ পেয়ে ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

সাহায্য পাঠাবেন – খন্দকার জামিল ইকবাল আজাদ, হিসাব নম্বর ১০৫১০১১৪৯৫৬০, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, মতিঝিল শাখা, ঢাকা।
ফোন: ০১৭১১২০৭০৯০।

Share

Don't Miss

জাতীয় ভাস্কুলার দিবস পালিত

আজ ০১ নভেম্বর জাতীয় ভাস্কুলার দিবস। দিবসটি উপলক্ষ্যে ভাস্কুলার সার্জনদের সংগঠন বাংলাদেশ ভাস্কুলার সোসাইটি দিনব্যাপী নানা কর্মসূচী পালন করছে। এবারের প্রতিপাদ্য বিষয় হলো...

দুই মাসের মধ্যে দেশের সকল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের পদ পূরণ হবে

আগামী দুই মাসের মধ্যে দেশের সকল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের পদ পূরণ হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা....

Related Articles

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এফ এম সিদ্দিকী

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এফ এম সিদ্দিকী। তিনি...

‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

নারী স্বাস্থ্য রক্ষা এবং বিশেষত পিসিওএস (PCOS) ও বন্ধ্যাত্ব চিকিৎসায় অসামান্য অবদানের...

মেডিকেল-ডেন্টালের সাবেক ছাত্রদলের নেতাদের ইফতার মাহফিল

তারেক রহমানের নেতৃত্বে বিএনপির দেশসেবার সুযোগ লাভের শুকরিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,...

চিকিৎসায় অবহেলা ও ভুল প্রতিবেদন: ১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত

বিভিন্ন সময়ে চিকিৎসায় অবহেলায় ৪ জনের মৃত্যু ও একজনের ভুল প্রতিবেদন দিয়ে...