শিশুর বেড়ে ওঠায় পারিবারিক পরিবেশ

Share

শিশুর বেড়ে ওঠায় পারিবারিক পরিবেশ
শিশুর বেড়ে ওঠায় পারিবারিক পরিবেশ
॥ সানজিদা আক্তার খান ॥  শিশুদের নিয়ে বাবা-মায়ের অনেক আশা থাকে। তার মধ্যে সবচেয়ে বড় হল প্রত্যেক বাবা-মা’ই চায় তাদের আদরের সন্তান যেন সুখী, সুন্দর, আনন্দময় পরিবেশে বড় হয়ে উঠুক বেড়ে উঠুক আপন গতিতে। তেমনি জšে§র পর থেকে প্রত্যেক শিশু তার আপন পরিবেশে বাবা-মায়ের আদর ভালোবাসায় নিরাপদ ও শান্তিতে বেঁচে থাকতে চায়। এমনকি জীবনে সব ক্ষেত্রে নিজের পারিবারিক পরিবেশের ছাপ ফেলে জীবন গড়ার আশা ব্যক্ত করে।

ষ শিশুদের হ্যাপি ফ্যামিলি নির্ভর করে তার প্রতি বাবা-মায়ের আচার-আচরণ, আদর-øেহ, মনোযোগ, দায়িত্ববোধ এবং স্বাধীনভাবে কথা বলার অধিকারের ওপর।

ষ একটি শিশু তখনই আনন্দময় পরিবেশে বেড়ে উঠবে যখন শিশু তার পরিবারে নিরাপদ থাকবে এবং ভালোবাসায় পূর্ণ রবে।
ষ শিশুরা সবসময় ভালোবাসা, আদর চায়। স্বাধীনভাবে নিজের মনের ভাব প্রকাশ করতে চায়। তার প্রতি সবার সুন্দর মনোযোগ থাকুক এটাও তাদের কাম্য। এখানে অর্থনৈতিক মানদণ্ড বিবেচনায় আসে না।
ষ অনেক সময় দেখা যায়, প্রচুর অর্থ-সম্পদের মধ্যে বড় হয়েও শিশু হতাশাগ্রস্ত, বিষণœ এমনকি বড় হতে হতে নেশাগ্রস্ত হয়ে পড়ে। এটার মূল কারণ মা-বাবার পর্যাপ্ত সময় না দেয়া। তাদের কাজের লোকদের ওপর রেখে নিজেদের কাজে ব্যস্ত থাকা শিশুদের কথায় কথায় বকা দেয়া। তাদের নিরাপত্তার প্রতি দৃষ্টি কম থাকে।

ষ আবার অনেক পরিবারে সারাদিন কাজে ব্যস্ত থাকার পর সন্ধ্যায় শিশুদের নিয়ে বাবা-মায়ের গল্প করা, একসঙ্গে বসে খাওয়া, তাদের ভালো-মন্দ খোঁজ রাখা এমনকি তাদের সুন্দর মতামতকে প্রাধান্য দেয়া হয়। এসবের মধ্যে শিশু বাবা-মায়ের একান্ত সান্নিধ্যে আনন্দে বেড়ে ওঠে।

ষ পারিবারিক পরিবেশ যদি নিরাপদ না হয়; বাবা-মায়ের সব সময় ঝগড়া, মারামারি, হিংস্রতা যখন-তখন প্রকাশ পায়; শিশুর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় জিনিস দিতে না চাওয়া, তাদের বেড়াতে না নিয়ে যাওয়া, মোটকথা শিশুদের গুরুত্ব যে বাবা-মা দেয় না সেসব শিশু বড় হয়ে নিজেকে একা মনে করে। হীনমন্যতা, আÍকেন্দ্রিক, স্বার্থপর ও নিষ্ঠুর মনোভাব নিয়ে শিশু বেড়ে ওঠে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেদের এভাবে প্রকাশ করতে পছন্দ করে।

ষ একটি শিশুর পারিপার্শ্বিক প্রভাব, বাবা-মায়ের আচরণ সবকিছু মিলেই আনন্দ ও সুখী পারিবারিক জীবন গড়ে ওঠে। শুধু ঘরেই নয় শিশু স্কুলে কি ধরনের আচরণ করে কাদের সঙ্গে মেলামেশা করে, স্কুলের বন্ধুরা তার প্রতি কি মনোভাবÑ সবকিছুই বাবা-মায়ের লক্ষণীয় বিষয়। কারণ শিশু ঘরে আনন্দে থাকলে চলবে না স্কুলে আনন্দে না থাকলে ঘরে এসে এর বড় ধরনের প্রভাব পড়বে।
ষ অনেক শিশু স্কুলে বন্ধুদের না বলে পেন্সিল, কালার বক্স এমনকি টিফিন চুরি করে। এটা এক ধরনের সায়ক্রিয়াট্রিক ডিজ অর্ডার। এই ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয় পরিবারে মা-বাবা যদি তাদের চাহিদা অনুযায়ী আদর-যতœ না করে, তাদের এসব বিষয় গুরুত্ব না দিয়ে হালকাভাবে দেখে তাহলে দিনদিন এই ধরনের আচরণ বেড়েই চলে।

ষ অনেক সময় দেখা যায় যে পরিবারে মা-বাবার বিচ্ছেদ হয়েছে অথবা বাবা বা মায়ের মৃত্যু; এতে করে ঘরে শিশুর পারিবারিক পরিবেশ আনন্দের বদলে বিষণœতা ও নিরানন্দময় হয়ে পড়ে। তখন শিশুরা সব সময় আতংক, উৎকণ্ঠায় একেবারে চুপচাপ হয়ে যায়। জিনিসপত্র ভাঙচুর করে এবং সবার বিরক্তির কারণ বলে নিজেকে অবাঞ্চিত মনে করে।

ষ অনেক ক্ষেত্রে বাবা-মায়ের দ্বিতীয় বিয়ে সৎমা ও বাবাকে মেনে নিতে পারে না এবং তাদের প্রতি ঘৃণাবোধ জš§ নেয়। এই ধরনের শিশু বড় হয়ে নিজেকে সমাজে খাপ খাওয়াতে পারে না এবং অপরাধমূলক কাজে জড়িয়ে যায়।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

22 March 2012

শিশুর বেড়ে ওঠায় পারিবারিক পরিবেশ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV