স্বাস্থ্য সংবাদ

ইউরোপিয়ান ইনসুলিন ও ইনসুলিন ইনজেকটিং ডিভাইস আনলো বেক্সিমকো ফার্মা

Share

ইউরোপিয়ান ইনসুলিন ‘জেনসুলিন’ বাংলাদেশে নিয়ে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এছাড়াও প্রথমবারের মতো বাংলাদেশে অটোমেটেড এরগোনোমিক ইনসুলিন ইনজেকটিং ডিভাইস ‘জেনসুপেন ২’ নিয়ে এসেছে শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি।

সম্প্রতি ঢাকায় দেশ-বিদেশের বিশিষ্ট চিকিৎসাবিদদের উপস্থিতিতে বেক্সিমকো ওষুধ দুইটি আনুষ্ঠানিকভাবে বাজারে নিয়ে এসেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে ডায়াবেটিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের বোর্ড অব ট্রাস্টি অধ্যাপক একে আজাদ খান এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স (বিআইএসএইচ) মেডিসিন বিভাগের প্রধান কনস্যালট্যান্ট এমিরেটাস অধ্যাপক হাজেরা মাহতাব উপস্থিত ছিলেন।

বিশেষজ্ঞদের প্যানেলে ছিলেন বারডেম জেনারেল হাসপাতালের এনডোক্রিনোলজি বিভাগের অধ্যাপক ফারুক পাঠান, চট্টগ্রাম মেডিকেল কলেজের এনডোক্রিনোলজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর আবদুস সালেক মোল্লাহ্, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এনডোক্রিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ফরিদ উদ্দিন, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের এনডোক্রিনোলজি বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ আবদুল জালাল আনসারি এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের এনডোক্রিনোলজি বিভাগের প্রধান নজরুল ইসলাম সিদ্দিকী।

এছাড়াও আলোচনায় অংশ নেন, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের এনডোক্রিনোলজি অ্যান্ড মেটাবলিজম বিভাগের অধ্যাপক লিয়াক আহমেদ খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এনডোক্রিনোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এমএ হাসনাত এবং ন্যাশন্যাল হেলথ কেয়ার নেটওয়ার্কের কনসালট্যান্ট ও সিইও ডা. এমএ সামাদ।

প্যানেল আলোচনায় সভাপতিত্ব করেন ঢাকা মেডিকেল কলেজের এনডোক্রিনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ইন্দ্রজিত প্রসাদ।

পোলান্ডের ওয়ারশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডায়াবেটলজি অ্যান্ড ইন্টারনাল মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক লেসজেক জুপ্রিনিয়াক এবং টোকিও হেলথলিংক ইন্টারন্যাশন্যাল ও দ্য নিউ বিয়েটো কাউলিন হসপিটালের ডায়াবেটলজিস্ট মেলানি বেসিও দুরানে আলোচনায় অংশ নেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন...

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

Related Articles

বিসিপিএসের সাইকিয়াট্রি অনুষদের নতুন মেম্বার সেক্রেটারি ডা. সাইফুন নাহার

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব সাইকিয়াট্রির মেম্বার সেক্রেটারি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

06 May 2019

ইউরোপিয়ান ইনসুলিন ও ইনসুলিন ইনজেকটিং ডিভাইস আনলো বেক্সিমকো ফার্মা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV