Connect with us

স্বাস্থ্য সংবাদ

সরকারি হাসপাতালে উপস্থিতি পর্যবেক্ষণে প্রযুক্তি চালু হবে:স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকস্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, দেশের সব জেলা হাসপাতালে এবং বড় বড় সরকারি হাসপাতালে আধুনিক প্রযুক্তির উপস্থিতি ব্যবস্থা চালু করা হবে। চিকিৎসকেরা হাসপাতালে থাকেন না। এ কারণে রোগীরা তাঁদের কাছ থেকে চিকিৎসা পান না। এ ধরনের সমস্যার দূর করতে সরকার এ উদ্যোগ নিতে যাচ্ছে। আজ শনিবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড […]

Published

on

নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, দেশের সব জেলা হাসপাতালে এবং বড় বড় সরকারি হাসপাতালে আধুনিক প্রযুক্তির উপস্থিতি ব্যবস্থা চালু করা হবে। চিকিৎসকেরা হাসপাতালে থাকেন না। এ কারণে রোগীরা তাঁদের কাছ থেকে চিকিৎসা পান না। এ ধরনের সমস্যার দূর করতে সরকার এ উদ্যোগ নিতে যাচ্ছে।

আজ শনিবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের ষষ্ঠ জাতীয় কনভেনশনে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করতে হলে জেলা হাসপাতালগুলোকে স্বাস্থ্যসেবার কেন্দ্রস্থল হিসেবে গড়ে তুলতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের চিকিৎসা ব্যবস্থায় অনেক ত্রুটি আছে। সেগুলো দূর করতে হলে স্বাস্থ্য ব্যবস্থার জন্য অনেক নতুন পথ সৃষ্টির প্রয়োজন।’ উদাহরণ হিসেবে তিনি বলেন, একজন সিভিল সার্জনকে জেলা হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা দেখতে হয়। আবার ওই পুরো জেলার স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক দায়িত্বও পালন করতে হয়। এটা কঠিন কাজ। দুজন হলে কাজটি অনেক সহজ হয়ে যাবে।
অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

Continue Reading
Advertisement
Advertisement
জেনে রাখুন, সুস্থ থাকুন2 months ago

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই ধরনের ওষুধগুলো আমরা হরহামেশাই খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই।...

খাদ্য ও পুষ্টি2 months ago

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে পারে। খাদ্যাভ্যাসে এমন পরিমাণ লবণ রাখতে হবে যা...

জেনে রাখুন, সুস্থ থাকুন2 months ago

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের...

Advertisement