স্বাস্থ্য সংবাদ

মাংসের দোপেঁয়াজি

Share
Share

প্রয়োজনীয় উপকরণ :
হাড়বিহীন মাংস ৫০০ গ্রাম, জিরা গুঁড়া ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, পেঁপে বাটা ১ টে. চামচ, আদা বাটা ১ চা চামচ, দারচিনি ২ টুকরা, রসুন বাটা ১ চা চামচ, লবঙ্গ ৪টি, পেঁয়াজ বাটা ২ চা চামচ, জয়ত্রি, জায়ফল গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া সিকি চা চামচ, টক দই সিকি কাপ, লাল মরিচের গুঁড়া ১ চা চামচ, চিনি আধা চা চামচ, তেল আধা কাপ, ধনে গুঁড়া ১ চা চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো।

রান্না প্রণালী :
মাংস পাতলা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। দইয়ের সঙ্গে পেঁপে বাটা ছাড়া সব বাটা মসলা ও হলুদ, মরিচ, ধনে, জিরার গুঁড়া মিশিযে ফেটাতে হবে। মাংসের সঙ্গে ফেটানো দইয়ের মিশ্রণ মাখিয়ে এক ঘন্টা রেখে দিতে হবে। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে তুলে রাখতে হবে। কড়াইয়ের অবশিষ্ট তেলে গরম মসলা ফোড়ন দিয়ে মাংসের মিশ্রণটি দিয়ে নাড়াচাড়া করতে হবে। পেঁপে বাটা দিয়ে আবার নাড়তে হবে। মাংস ভালোভাবে কষানো হলে সামান্য পানি দিয়ে ঢেকে দিতে হবে। মাংস সেদ্ধ হয়ে তেল ওপরে ভেসে উঠলে জয়ত্রি ও জায়ফলের গুঁড়া দিয়ে পেঁয়াজ ভাজা ছড়িয়ে নামাতে হবে।

Share

Don't Miss

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের ভ্যাকসিন দিতে হবে।...

যত বেশি পেশি, তত তরুণ মস্তিষ্ক : গবেষণায় নতুন তথ্য

বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে, শরীরে পেশির পরিমাণ বেশি এবং পেটের ভেতরের লুকানো মেদ কম থাকলে, মস্তিষ্কের জৈবিক বয়স কম হওয়ার সম্ভাবনা থাকে। নতুন...

Related Articles

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে...

সিইআইটিসিতে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালিত

“গ্লুকোমা চোখের এমন একটি জটিল রোগ, যাতে ধীরে ধীরে দৃষ্টি কমে যায়।...

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি...

কিডনি রোগ নির্ণয় সহজ হলেও চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, আলোচনা সভায় বক্তারা

বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর শের-ই-বাংলা নগরস্থ...

শুধু ফেব্রুয়ারিতেই বেড়েছে ৪০ শতাংশ মশা, ভয়াবহ রূপ দিচ্ছে

রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার স্থবিরতা আর বর্জ্য ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনা এখন কেবল নাগরিক...

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম ‘Cochlear Nucleus Nexa™️’ ইমপ্লান্ট...

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী...

চিকিৎসকদের সততা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান ড্যাব মহাসচিবের

চিকিৎসা খাতে দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে চিকিৎসকদের...