স্বাস্থ্য সংবাদ

ক্যান্সার (Cancer) ও ইমিউন-মেডিয়েটেড চিকিৎসা

Share
Share

সব প্রানীর শরীর অসংখ্য ছোট ছোট কোষের (Cell) দ্বারা তৈরি। এই কোষগুলো একটা নির্দিষ্ট সময় পরপর মারা যায়। মৃত এই পুরনো কোষগুলোর জায়গায় নতুন কোষ এসে জায়গা করে নেয়। সহজ কথায় কোষগুলো নিয়ন্ত্রিতভাবে এবং নিয়মমতো বিভাজিত হয়ে নতুন কোষের জন্ম দেয়। সাধারনভাবে বলতে গেলে যখন এই কোষগুলো কোন কারণে অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে তখনই শরীরের বিভিন্ন অঙ্গে দলা অথবা চাকা দেখা যায়। একেই টিউমার বলে। এই টিউমার বিনাইন (নিরীহ) বা ম্যালিগন্যান্ট হতে পারে। ম্যালিগন্যান্ট টিউমারকেই ক্যান্সার বলে। নিরীহ বা বিনাইন টিউমর ক্যান্সার নয়। মেটাস্ট্যাসিস হলো ক্যান্সারের একটি পর্যায়, যখন ক্যান্সার কোষগুলি রক্ত ও লসিকাতন্ত্র (Lymphatic System) ইত্যাদির মাধ্যমে শরীরের আশেপাশে ও দূরবর্তী অঙ্গগুলোতে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত এই রোগে মৃত্যুর হার অনেক বেশি। তাই এই রোগের নতুন কারন ও কার্যকর নতুন চিকিৎসা আবিষ্কার গবেষকদের কাছে এক কঠিন চ্যালেঞ্জ। বায়ো-মেডিকেল গবেষকদের গবেষণালব্ধ ফল এই রোগের চিকিৎসায় নতুন আশার আলো জাগিয়েছে।
নিউইয়র্ক ইউনিভার্সিটি ল্যাঙ্গন মেডিকেল সেন্টারের গবেষকরা একক-ডোজ নয়, ভগ্নাংশযুক্ত রেডিয়েশন (Frationated but not single-dose Radiation Therapy) ও অ্যান্টি-সিটিএলএ-৪ (Anti-CTLA-4) অ্যান্টিবডি থেরাপির (Immune-mediated theray) মাধ্যমে মেটাস্ট্যাটিক ক্যান্সারের চিকিৎসায় নতুন আশার আলো জাগিয়েছে। গবেষণালব্ধ ফল ক্লিনিক্যাল ক্যান্সার রিসার্চ (Clinical Cancer Research) জার্নালে প্রকাশিত হয়েছে।

আমেরিকান ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্টেশন ২০১১ সালে মেটাস্ট্যাটিক ক্যান্সারের চিকিৎসার জন্য অ্যান্টি-সিটিএলএ-৪ অ্যান্টিবডি ইপিলিমুম্যাব (Ipilimumab) অনুমোদন করেছে। ফাদার অব অ্যান্টি-সিটিএলএ-৪ (Anti-CTLA-4) জেম্স পি অ্যালিসন (James P Allison) ২০১৮ সালে চিকিৎসাবিদ্যায় নবেল পান।

Share

Don't Miss

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের ভ্যাকসিন দিতে হবে।...

যত বেশি পেশি, তত তরুণ মস্তিষ্ক : গবেষণায় নতুন তথ্য

বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে, শরীরে পেশির পরিমাণ বেশি এবং পেটের ভেতরের লুকানো মেদ কম থাকলে, মস্তিষ্কের জৈবিক বয়স কম হওয়ার সম্ভাবনা থাকে। নতুন...

Related Articles

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে...

সিইআইটিসিতে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালিত

“গ্লুকোমা চোখের এমন একটি জটিল রোগ, যাতে ধীরে ধীরে দৃষ্টি কমে যায়।...

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি...

কিডনি রোগ নির্ণয় সহজ হলেও চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, আলোচনা সভায় বক্তারা

বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর শের-ই-বাংলা নগরস্থ...

শুধু ফেব্রুয়ারিতেই বেড়েছে ৪০ শতাংশ মশা, ভয়াবহ রূপ দিচ্ছে

রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার স্থবিরতা আর বর্জ্য ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনা এখন কেবল নাগরিক...

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম ‘Cochlear Nucleus Nexa™️’ ইমপ্লান্ট...

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী...

চিকিৎসকদের সততা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান ড্যাব মহাসচিবের

চিকিৎসা খাতে দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে চিকিৎসকদের...