স্বাস্থ্য সংবাদ

‘সবার জন্য হয়রানিমুক্ত ও সাশ্রয়ীমূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে’

Share
Share

সকল মানুষের জন্য হয়রানিমুক্ত ও সাশ্রয়ীমূল্যে সর্বাধুনিক নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন এমিরেটাস অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এর রেসিডেন্সি প্রোগ্রামের (Residency Programe ) শিক্ষার্থীদের ইনডাকশন (Induction) (আবেশন অনুষ্ঠান) প্রোগ্রামে ইন্ডাকশান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন। একই সাথে জীবনে লোভকে সংবরণ করে সততার সাথে জীবনযাপনে মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।

ইনডাকশন বক্তা ইমেরেটাস অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ আরও বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে প্রযুক্তিকে অবশ্যই ব্যবহার করতে হবে, তবে আমরা যেনো সম্পূর্ণরূপে প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে না যাই। রোগী দেখার ক্ষেত্রে ক্লিনিক্যাল জাজমেন্টেকেও গুরুত্ব দিতে হবে।

গত রবিবার (৫ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)’র বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে সমগ্র দেশের মেডিক্যাল শিক্ষায় উচ্চতর ডিগ্রি অর্জণের অভিপ্রায়ে মার্চ ২০২৩ সেশনে ভর্তিকৃত রেসিডেন্সি প্রোগ্রামের (Residency Programe ) শিক্ষার্থীদের ইনডাকশন (Induction) (আবেশন অনুষ্ঠান) প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

ইনডাকশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও নবাগত রেসিডেন্টদের শপথ বাক্য পাঠ করান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। ইনডাকশন বক্তা ছিলেন ইমেরেটাস অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। নিজ নিজ অনুষদের শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ডা. শিরিন তরফদার, মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. মাসুদা বেগম, শিশু অনুষদের ডীন অধ্যাপক ডা. রণজিত রঞ্জন রায়, ডেন্টাল অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. স্বপন কুমার তাপাদার প্রমূখ।

গুরুত্বপূর্ণ এই ইনডাকশন প্রোগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ নবাগত রেসিডেন্টদের উদ্দেশ্যে বলেন, জীবনে সততা, নৈতিকতাকে ধারণ করে ডিসিপ্লিন মেনে চলতে হবে, তবেই সফলতা আসবে। তিনি তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জনসমূহ তুলে ধরেন এবং নবাগত রেসিডেন্ট চিকিৎসকদের সুদক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন বলেন, জ্ঞান বৃদ্ধি, দক্ষতা অর্জন ও উৎকর্ষ সাধনে রেসিডেন্সী প্রোগ্রামের বিকল্প নাই। তিনি তাঁর বক্তব্যে নবাগত রেসিডেন্টগণকে স্মার্ট ফিজিশিয়ান্স হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে সারা দেশের বিভিন্ন মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষদের বিদেশী ছাত্রছাত্রীসহ মেডিক্যাল শিক্ষার্থীগণ, ডীনবৃন্দ, কোর্স ডাইরেক্টরগণ, (বিএসএমএমইউ)’র অধিভুক্ত কলেজের প্রধানগণ, এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ ইনডাকশন প্রোগ্রামে অংশ নেন। শিক্ষার্থীদের মধ্যে বিদেশী শিক্ষার্থীসহ সার্জারি অনুষদ, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদ, মেডিসিন অনুষদ, ডেন্টাল অনুষদ এবং শিশু অনুষদের ১২৮৫ জন শিক্ষার্থী আবেশিত হন। শিক্ষার্থীবৃন্দ সকলেই এমবিবিএস ডিগ্রী অর্জনকারী চিকিৎসকবৃন্দ।

Share

Don't Miss

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই ধরনের ওষুধগুলো আমরা হরহামেশাই খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই। আর চিকিৎসকের পরামর্শপত্রের...

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে পারে। খাদ্যাভ্যাসে এমন পরিমাণ লবণ রাখতে হবে যা পরিমাণে বেশিও না...

Related Articles

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...

অতিরিক্ত শর্ট-ফর্ম ভিডিও দেখা শিক্ষার্থীদের মধ্যে ADHD সমস্যা বাড়ছে!

সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে তরুণদের একটা বড় সময় কাটে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক,...

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে...

সিইআইটিসিতে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালিত

“গ্লুকোমা চোখের এমন একটি জটিল রোগ, যাতে ধীরে ধীরে দৃষ্টি কমে যায়।...

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি...

কিডনি রোগ নির্ণয় সহজ হলেও চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, আলোচনা সভায় বক্তারা

বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর শের-ই-বাংলা নগরস্থ...

শুধু ফেব্রুয়ারিতেই বেড়েছে ৪০ শতাংশ মশা, ভয়াবহ রূপ দিচ্ছে

রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার স্থবিরতা আর বর্জ্য ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনা এখন কেবল নাগরিক...

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম ‘Cochlear Nucleus Nexa™️’ ইমপ্লান্ট...