স্বাস্থ্য সংবাদ

গার্ডিয়ান ক্যান্সার কেয়ারের জন্য গার্ডিয়ান লাইফ পেল পুরষ্কার

Share
Share

দেশের দ্রুততম বর্ধনশীল জীবন বীমা কোম্পানি, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সম্প্রতি তাদের যুগান্তকারী ‘ক্যান্সার কেয়ার’ সেবার জন্য বীমা শিল্পে সেরা উদ্ভাবক হিসেবে সম্মানসূচক ‘ইনোভেশন অ্যাও্যার্ড ২০২৩’- ভূষিত হয়েছে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ যৌথভাবে গত ১৮ ফেব্রুয়ারি ,২০২৩-এ ঢাকার অভিজাত হোটেল লা মেরিডিয়ানে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে গার্ডিয়ানকে এই স্বীকৃতি প্রদান করে।

দেশের প্রথম ডিজিটাল ক্যান্সার সেবা হিসেবে ‘গার্ডিয়ান ক্যান্সার কেয়ার’ গ্রাহকদের বিস্তৃত পরিসরে ক্যান্সার সংক্রান্ত সেবা প্রদানের নিশচয়তা দিচ্ছে। শুধুমাত্র ক্যান্সার রোগী ও তাদের পরিবারে সদস্যদের চাহিদা ও সেবার কথা বিবেচনা করে গার্ডিয়ান নিয়ে এলো এই ক্যান্সার কেয়ার সেবা। সর্বোচ্চ চিকিৎসা সেবার নিশ্চয়তা, ডায়াগনস্টিক পরীক্ষা ও তার চিকিৎসাসহ ‘গার্ডিয়ান ক্যান্সার কেয়ার’ সুবিশাল পরিসরে তার গ্রাহকদের সুবিধা প্রদান করছে।

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সিইও শেখ রকিবুল করিম এক বিবৃতিতে বলেন, “যুগান্তকারী ‘ক্যান্সার কেয়ার’ সেবার জন্য বীমা শিল্পে সেরা উদ্ভাবক হিসেবে সম্মানসূচক ‘ইনোভেশন অ্যাও্যার্ড ২০২৩’-এ ভূষিত হতে পেরে আমরা গার্ডিয়ান পরিবার উচ্ছ্বাসিত ও আনন্দিত”। তিনি আরও বলেন, “আমাদের গ্রাহকদেরকে সর্বোচ্চ সেবা প্রদানে উদ্ভাবনী প্রচেষ্টার প্রতীক হয়ে থাকবে এই গার্ডিয়ান ক্যান্সার কেয়ার”।
প্রতিষ্ঠানটি তার গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান ও চাহিদার কথা মাথায় রেখে উদ্ভাবনী সব পরিসেবা নিয়ে আসতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

Share

Don't Miss

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই ধরনের ওষুধগুলো আমরা হরহামেশাই খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই। আর চিকিৎসকের পরামর্শপত্রের...

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে পারে। খাদ্যাভ্যাসে এমন পরিমাণ লবণ রাখতে হবে যা পরিমাণে বেশিও না...

Related Articles

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...

অতিরিক্ত শর্ট-ফর্ম ভিডিও দেখা শিক্ষার্থীদের মধ্যে ADHD সমস্যা বাড়ছে!

সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে তরুণদের একটা বড় সময় কাটে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক,...

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে...

সিইআইটিসিতে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালিত

“গ্লুকোমা চোখের এমন একটি জটিল রোগ, যাতে ধীরে ধীরে দৃষ্টি কমে যায়।...

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি...

কিডনি রোগ নির্ণয় সহজ হলেও চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, আলোচনা সভায় বক্তারা

বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর শের-ই-বাংলা নগরস্থ...

শুধু ফেব্রুয়ারিতেই বেড়েছে ৪০ শতাংশ মশা, ভয়াবহ রূপ দিচ্ছে

রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার স্থবিরতা আর বর্জ্য ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনা এখন কেবল নাগরিক...

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম ‘Cochlear Nucleus Nexa™️’ ইমপ্লান্ট...