স্বাস্থ্য সংবাদ

গোপালগঞ্জে কাজী পাড়ায় দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি

Share
Share

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাজী পাড়ায় দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে কয়েকশ প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) কাজী পরিবারের উদ্যোগে এই আয়োজনে কয়েকশ মানুষ বিনামূল্যে স্বাস্থ্য সেবা গ্রহণ করেন। সকালে প্রধান অতিথি হিসেবে এ চিকিৎসা কার্যক্রমের উদ্ধোধন করেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ (ইভা)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী মান্নান, ডা. ফারহানা আফরোজ লুনা, ডা. আবদুল্লাহ আল মাহফুজ, ফারহানা সরকার। ডা. কাজী তামান্না মুনমুনের সার্বিক তত্ত্বাবধানে কয়েকশ মানুষ বিনামূল্যে স্বাস্থ্য সেবা গ্রহণ করেন।

বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচিতে রোগি দেখছেন চিকিৎসকরা

ডা. কাজী তামান্না মুনমুন জানান, চিকিৎসা ক্যাম্পে চিকিৎসকরা সকাল থেকে দুপুর পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করেন। এ ক্যাম্পে কয়েকশ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে। এরমধ্যে জন্য হাসপাতালে পাঠানোর সুপারিশ করা হয়েছে।

তিনি আরও জানান, প্রতিমাসেই প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হবে। একই সাথে টেলিমেডিসন সেবা চালুর উদ্যোগের কথাও জানান তিনি।

Share

Don't Miss

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই ধরনের ওষুধগুলো আমরা হরহামেশাই খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই। আর চিকিৎসকের পরামর্শপত্রের...

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে পারে। খাদ্যাভ্যাসে এমন পরিমাণ লবণ রাখতে হবে যা পরিমাণে বেশিও না...

Related Articles

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...

অতিরিক্ত শর্ট-ফর্ম ভিডিও দেখা শিক্ষার্থীদের মধ্যে ADHD সমস্যা বাড়ছে!

সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে তরুণদের একটা বড় সময় কাটে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক,...

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে...

সিইআইটিসিতে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালিত

“গ্লুকোমা চোখের এমন একটি জটিল রোগ, যাতে ধীরে ধীরে দৃষ্টি কমে যায়।...

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি...

কিডনি রোগ নির্ণয় সহজ হলেও চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, আলোচনা সভায় বক্তারা

বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর শের-ই-বাংলা নগরস্থ...

শুধু ফেব্রুয়ারিতেই বেড়েছে ৪০ শতাংশ মশা, ভয়াবহ রূপ দিচ্ছে

রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার স্থবিরতা আর বর্জ্য ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনা এখন কেবল নাগরিক...

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম ‘Cochlear Nucleus Nexa™️’ ইমপ্লান্ট...