স্বাস্থ্য সংবাদ

‘করোনার থেকে রক্ষা পেতে সব দেশকে সম্মিলিতভাবে কাজ করতে হবে’

Share
Share

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিশ্ব এ্যাক্রেডিটেশন দিবস ২০২১’ উদযাপন দেশের জাতীয় মান অবকাঠামো উন্নয়ন, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন, সকলের জন্য নিরাপদ খাদ্য, গুণগত মানসম্পন্ন ঔষধ এবং প্রতিষেধক নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আগামীকাল বিশ্ব এ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে আজ দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ভিন্ন একটি প্রেক্ষাপটে এ বছর দিবসটি পালিত হচ্ছে। প্রতিনিয়ত করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট এর সংক্রমণ এবং বিস্তৃতি বিশ্বব্যাপী ভয়াবহ আকার ধারণ করছে। এর ভয়াল থাবা থেকে রক্ষা পেতে উন্নত এবং উন্নয়নশীল নির্বিশেষে সকল রাষ্ট্রকে ভেদাভেদ ভুলে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন ‘আমি আশা করি, ‘বিশ্ব এ্যাক্রেডিটেশন দিবস ২০২১’ উদযাপন দেশের জাতীয় মান অবকাঠামো উন্নয়ন, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন, সকলের জন্য নিরাপদ খাদ্য, গুণগত মানসম্পন্ন ঔষধ এবং প্রতিষেধক নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

তিনি বলেন,“বিশ্ব এ্যাক্রেডিটেশন দিবস ২০২১’ উদযাপন করা হচ্ছে জেনে তিনি আনন্দিত। এ উপলক্ষে বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) এর সকল অংশীজন এবং উন্নয়ন সহযোগী সংস্থাকে আন্তরিক শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘এ্যাক্রেডিটেশন: সাপোটিং দ্যা ইমপ্লেমানটেসান অভ দ্যা সাসটেইনবল ডেভোলাপমেন্ট গোলস”’ বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সময়োপযোগী হয়েছে বলে মনে করেন তিনি।

শেখ হাসিনা বলেন, পণ্য ও সেবার গুণগত মান নিশ্চিতকরণ, পরিবেশ দূষণ হ্রাস, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, নিরাপদ খাদ্যব্যবস্থা প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা, গুণগত মানসম্পন্ন জীবনরক্ষাকারী ঔষধ এবং প্রতিষেধক উৎপাদন ও সরবরাহের মতো জনগুরুত্বপূর্ণ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে।

এ সকল কর্মকান্ডের মাধ্যমে বিএবি ‘টেকসই উন্নয়ন অভীষ্ট-২০৩০’ বাস্তবায়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়ক ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে উৎপাদিত এবং বিএবি এ্যাক্রেডিটেশন ল্যাবরেটরিতে পরীক্ষিত গুণগত মানসম্পন্ন ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (মাস্ক ও অন্যান্য) দেশের অভ্যন্তরে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এবং বিদেশেও প্রচুর রপ্তানি হচ্ছে। যা দেশের অভ্যন্তরীণ বাজারসহ রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে সহায়ক ভূমিকা পালন করছে।’

প্রধানমন্ত্রী ‘বিশ্ব এ্যাক্রেডিটেশন দিবস ২০২১’- এর সার্বিক সাফল্য কামনা করেন।

Share

Don't Miss

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই ধরনের ওষুধগুলো আমরা হরহামেশাই খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই। আর চিকিৎসকের পরামর্শপত্রের...

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে পারে। খাদ্যাভ্যাসে এমন পরিমাণ লবণ রাখতে হবে যা পরিমাণে বেশিও না...

Related Articles

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...

অতিরিক্ত শর্ট-ফর্ম ভিডিও দেখা শিক্ষার্থীদের মধ্যে ADHD সমস্যা বাড়ছে!

সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে তরুণদের একটা বড় সময় কাটে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক,...

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে...

সিইআইটিসিতে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালিত

“গ্লুকোমা চোখের এমন একটি জটিল রোগ, যাতে ধীরে ধীরে দৃষ্টি কমে যায়।...

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি...

কিডনি রোগ নির্ণয় সহজ হলেও চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, আলোচনা সভায় বক্তারা

বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর শের-ই-বাংলা নগরস্থ...

শুধু ফেব্রুয়ারিতেই বেড়েছে ৪০ শতাংশ মশা, ভয়াবহ রূপ দিচ্ছে

রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার স্থবিরতা আর বর্জ্য ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনা এখন কেবল নাগরিক...

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম ‘Cochlear Nucleus Nexa™️’ ইমপ্লান্ট...