Home প্রধান খবর সিএমএইচে দুই রোগীর সফল কিডনি সংযোজন
প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

সিএমএইচে দুই রোগীর সফল কিডনি সংযোজন

Share
Share

ঢাকা সিএমএইচে দ্বিতীয়বারের মতো আরও দুই রোগীর শরীরে সফলভাবে দুটি কিডনি সংযোজন করা হয়েছে। গত ২৮ এপ্রিল হতে ৩০ এপ্রিল পর্যন্ত তিনদিন ধরে এ কার্যক্রম পরিচালিত হয়।

ভারতের স্বনামধন্য কিডনি ট্রান্সপ্ল্যান্ট প্রতিষ্ঠান আইকেডিআরসি হতে ছয় সদস্য বিশিষ্ট অভিজ্ঞ ট্রান্সপ্ল্যান্ট টিমের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন প্রখ্যাত ট্রান্সপ্ল্যান্ট সার্জন অধ্যাপক প্রাঞ্জল রমনলাল মোদী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, আপামর জনসাধারণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার জন্য প্রধানমন্ত্রীর অঙ্গীকারের অংশ হিসেবে এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দূরদর্শিতা ও সার্বিক সহযোগিতায় ঢাকা সিএমএইচে এ কিডনি ট্রান্সপ্ল্যান্ট সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে ২০১৮ সালের ২৯ জুলাই হতে ৩ আগস্ট পর্যন্ত ওই ট্রান্সপ্ল্যান্ট টিমের কার্যক্রম শুরু হয়। যার ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো আবারও ল্যাপারোসকোপিক পদ্ধতিতে দুটি কিডনি সফলভাবে সংযোজিত হলো।

ভারতীয় ওই টিমের সদস্যদের সঙ্গে যৌথভাবে ঢাকা সিএমএইচের বিশেষজ্ঞ ইউরোলজি-নেফ্রোলজি টিমের সদস্যরা ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল ইসলামের নেতৃত্বে অংশগ্রহণ করেন।

ব্রিগেডিয়ার জেনারেল তৌফিকুল হাসান সিদ্দিকী জানান, কিডনি সংযোজন কার্যক্রমের সঙ্গে অদূর ভবিষ্যতে অন্যান্য অরগ্যান (যেমন- লিভার, ফুসফুস, অগ্নাশয়) ইত্যাদি সংযোজনের প্রক্রিয়া চালুর পরিকল্পনা রয়েছে।

এছাড়া গত ৩০ এপ্রিল ঢাকা সিএমএইচের কনফারেন্স হলে কিডনি ট্রান্সপ্ল্যান্ট বিষয়ক সাইনটিফিক সেমিনারে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদফতর মহাপরিচালক মেজর জেনারেল মো. ফসিউর রহমানের উপস্থিতিতে ভারতীয় প্রখ্যাত ট্রান্সপ্ল্যান্ট সার্জন অধ্যাপক প্রাঞ্জল রমনলাল মোদী ‘অঙ্গ প্রতিস্থাপন : চ্যালেঞ্জ ও ব্যক্তিগত অভিজ্ঞতা’র ওপর একটি প্রেজেন্টেশন প্রদান করেন।

বর্তমানে সামরিক বাহিনীর সদস্যরা এ চিকিৎসাসেবা পেলেও ভবিষ্যতে অসামরিক রোগীদের জন্যও এ সেবা উন্মুক্তের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, অন্তিম পর্যায়ের কিডনি রোগ একটি জটিল দুরারোগ্য ও ব্যয়বহুল স্বাস্থ্য সমস্যা। এ রোগে নিয়মিত ডায়ালাইসিস অথবা কিডনি প্রতিস্থাপন (কিডনি ট্রান্সপ্ল্যান্ট) করে রোগীকে বাঁচিয়ে রাখা হয়। প্রতি বছর বাংলাদেশে নতুন করে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার রোগী যুক্ত হচ্ছে। এসব রোগীর ৮০ শতাংশেরও বেশি যথাযথ চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করছে। বর্তমানে বাংলাদেশে মাত্র চারটি সেন্টারে কিডনি প্রতিস্থাপনের কাজ হয়।

Share

Don't Miss

ইচ্ছেমতো ওষুধ নয়

অসুখ হলে ওষুধ খেতে হয়—এ কথা আমরা সবাই জানি। কিন্তু সঠিক নিয়মে ওষুধ খাওয়ার প্রয়োজনীয়তা অনেকেই অনুভব করি না। ওষুধ খেতে আমরা যতটা...

ওষুধ সেবনে যেসব ভুলে হতে পারে ভয়াবহ বিপদ

অসুখ হলে ওষুধ খেতে হয়—এ কথা আমরা সবাই জানি। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঠিক না। আমরা অনেক সময় নিজেরাই নিজেদের চিকিৎসা...

Related Articles

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি...

কিডনি রোগ নির্ণয় সহজ হলেও চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, আলোচনা সভায় বক্তারা

বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর শের-ই-বাংলা নগরস্থ...

শুধু ফেব্রুয়ারিতেই বেড়েছে ৪০ শতাংশ মশা, ভয়াবহ রূপ দিচ্ছে

রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার স্থবিরতা আর বর্জ্য ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনা এখন কেবল নাগরিক...

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম ‘Cochlear Nucleus Nexa™️’ ইমপ্লান্ট...