বিবিধ

মেয়াদোত্তীর্ণ ওষুধ খেয়ে রূপগঞ্জে শিশুর মৃত্যু

Share

॥ ই-হেলথ২৪ ডেস্ক ॥  গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ‍ঘটনার জের ধরে জনতা ওষুধ বিক্রেতাকে আটক করে গণধোলাই দিয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া বস্তির ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাহিদুর রহমান জানান, গত বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া বস্তির ৬নং ওয়ার্ডে পরিবহন শ্রমিক শুক্কুর মিয়া ও তার স্ত্রী গার্মেন্ট শ্রমিক আয়েশা কাজে চলে গেলে তাদের ৪ বছরের ছেলে সিয়াম জ্বরে আক্রান্ত হয়। এ সময় তার বড় ভাই ফয়সাল (৮) পার্শ্ববর্তী আতিকের ফার্মেসি থেকে জ্বরের ওষুধ আনতে গেলে আতিক তাকে মেয়াদোত্তীর্ণ নাপা এক্সটা ওষুধ দেয়। ফয়সাল ওষুধ এনে তার ভাইকে খাওয়ানোর কিছুক্ষণের মধ্যেই সিয়াম গুরুতর অসুস্থ হয়ে পড়ে। লোকজন তাকে ডেমরা থানার সারুলিয়া আর-রাফি জেনালের হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।

সিয়ামের মৃত্যু সংবাদ বস্তি এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী আতিককে আটক করে গণধোলাই দেয়। পরে স্থানীয় একটি প্রভাবশালী মহল তাকে ছাড়িয়ে নেয়। পুলিশ সিয়ামের লাশ উদ্ধার করে নরসিংদী মর্গে পাঠিয়েছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

ডাক্তারদের প্রেসক্রিপশন দুর্বোধ্য কেন হয়?

ডাক্তার বা চিকিৎসক পেশার সঙ্গে জড়িয়ে আছে বিশ্বস্ততা কিংবা নির্ভরতা। ফলে তাঁরা...

ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৬ দেশ

বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্তত ছয় দেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার...

বিবাহিত পুরুষের বয়স বাড়ে ধীরে, মেয়েদের ব্যাপার আলাদা : গবেষণা

অবিবাহিতদের তুলনায় বিবাহিত পুরুষদের বয়স ধীরে বাড়ে, তবে একই প্রভাব নারীদের ক্ষেত্রে...

বায়োনিক কান কি বাস্তব

ককলিয়ার ইমপ্ল্যান্টের মাধ্যমে কৃত্রিম বা বায়োনিক কানের ধারণা বর্তমানে বাস্তব হয়ে উঠেছে।...

27 April 2012

মেয়াদোত্তীর্ণ ওষুধ খেয়ে রূপগঞ্জে শিশুর মৃত্যু

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV