স্বাস্থ্য সংবাদ

মরণোত্তর চক্ষুদানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে-রাষ্ট্রপতি

Share
Share

মরণোত্তর চক্ষুদানকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। তিনি বলেন, দেশ থেকে অন্ধত্ব দূর করতে এ কার্যক্রম সহায়ক হবে। মরণোত্তর চক্ষুদানে ধর্মীয় বাধানিষেধ নেই, এ কথা ধর্মীয় মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত ব্যক্তি এবং আপামর জনগণকে বোঝাতে হবে। এটা করতে পারলে আমাদের দৃষ্টিহীন ভাইবোনদের দৃষ্টি ফিরিয়ে দেয়া সহজতর হবে। সম্প্রতি রাজধানীর ওসমানী মিলনায়তনে ‘জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০১০’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। দিবসটি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি ও সন্ধানী কেন্দ্রীয় পরিষদ যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করে।
স্বাস্থ্য সচিব এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী ডা. আফম রুহুল হক ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। স্বাগত বক্তব্য রাখেন সন্ধানী জাতীয় চক্ষুদান সোসাইটির মহাসচিব ডা. হাবিব-ই-মিল্লাত।
রাষ্ট্রপতি বলেন, জনসম্পদে সমৃদ্ধ বাংলাদেশে যে কোন অপারেশন, দুর্ঘটনায় আহত বা অন্য কোন রোগীর রক্ত প্রদানে সমস্যা হওয়ার কথা নয়। রক্ত সংগ্রহে ব্যাপক প্রচার, জনগণকে উদ্বুদ্ধ ও উপযুক্ত কাউন্সিলিং করতে পারলে যুবসমাজ রক্তদানে উৎসাহিত হবে এবং আমাদের প্রয়োজনীয় রক্তের চাহিদা পূরণ হবে। তিনি সন্ধানীর আর্ত-মানবতার সেবাকে অতুলনীয় বলে উল্লেখ করেন। দুস্থ ও অসহায় রোগীর জীবন রক্ষা ও দৃষ্টি ফিরিয়ে দিতে তাদের মহতী অবদানের প্রশংসা করেন তিনি।
অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকারের পাশাপাশি বেশকিছু সংগঠন স্বাস্থ্য উন্নয়নের কাজ করছে। সন্ধানী তাদের অন্যতম। মরণোত্তর চক্ষুদান আন্দোলনে তাদের কার্যক্রম আরও বেশি উৎসাহব্যঞ্জক। নিরাপদ রক্ত বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় এক বড় সমস্যা। স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানের মতো মহৎ কাজে এগিয়ে আসার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
ডা. আফম রুহুল হক রক্তদান কর্মসূচীর মতো মরণোত্তর চক্ষুদান কর্মসূচীতেও অবদান রাখার জন্য বেসরকারী সংগঠনগুলোকে আহ্বান জানান। সন্ধানীর নতুন ভবনে দেশের প্রথম আধুনিক চক্ষুব্যাংক স্থাপন করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
ডা. মিল্লাত বলেন, সন্ধানী এ পর্যন্ত ৭ লাখ ৫০ হাজার ব্যাগ রক্ত ও ৩ হাজার ৫শ’ মরণোত্তর কর্নিয়া সংগ্রহ করেছে। দেশে বছরে চার লাখ ব্যাগ রক্তের চাহিদা রয়েছে। সন্ধানী ও অপরাপর সংস্থাগুলো দুই লাখ ব্যাগ রক্তের যোগান দিতে।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ডেন্টাল হেলথ সোসাইটির পক্ষ থেকে নতুন মহাপরিচালককে ফুলের শুভেচ্ছা

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গত ১২ মার্চ...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

Related Articles

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ...

৬৬ শতাংশ যুবক জানেনই না শরীরে ডায়াবেটিস বহন করছেন

প্রথাগতভাবে ডায়াবেটিসকে প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি শিশু, কিশোর...