Home নির্বাচিত এপিএও-এর প্রথম নারী প্রেসিডেন্ট ডা. আভা হোসেন
নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

এপিএও-এর প্রথম নারী প্রেসিডেন্ট ডা. আভা হোসেন

Share
Share

এশিয়া প্যাসিফিক একাডেমি অব অফথালমোলজি (APAO)-এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত চক্ষু চিকিৎসক অধ্যাপক আভা হোসেন।

চক্ষু চিকিৎসায় বাংলাদেশি নারী চিকিৎসক অধ্যাপক ডা. আভা হোসেনের আগে প্রতিষ্ঠানটির ৬০ বছরের ইতিহাসে কোন নারী এই সর্বোচ্চ পদে আসীন হতে পারেননি।

বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী।

তিনি বলেন, এটি বাংলাদেশের চক্ষু চিকিৎসক সমাজের জন্য বিরল সম্মানের। APAO-এ চীন, অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর ও ভারতসহ বড় ও প্রভাবশালী দেশের উপস্থিতিতে এ বিজয় বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মানের বিষয়। APAO-এ বাংলাদেশ আগে কখনও এত বড় পদ অর্জন করতে পারেনি।

ডা. নুজহাত চৌধুরী আরও বলেন, এ বিজয়ের আরেকটি বড় দিক হলো, APAO এর ইতিহাসে বাংলাদেশের নারীদের অর্জনে এও এক মাইলফলক বটে। শুধু বাংলাদেশী নয়, আজ দেখেছি APAO এর প্রতিটি নারী চিকিৎসক আনন্দে উদ্বেলিত।

তিনি বলেন, ‘আজ বাংলাদেশী দলটি যখন এই ছোটখাটো মানুষটার পিছনে হেঁটেছে, তখন তারা মাথা উঁচু করে বলেছে, আমরা বাংলাদেশের, আমরা আভা ম্যাডামের ছাত্র। ক’জন পারে দেশকে বিদেশীদের কাছে এভাবে সন্মানিত করতে? ম্যাডাম আপনাকে অভিনন্দন। দেশকে আরো সন্মান এনে দিন- এই কামনা করি। আপনার জন্য এক বুক ভালবাসা।’

এর আগে ২০১৫ সালের ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল চীনের গুয়ানজোতে অনুষ্ঠিত একাডেমীর ৩০তম কংগ্রেসে সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন অধ্যাপক আভা হোসেন। সেবার চীন ও নিউজিল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

অধ্যাপক আভা হোসেন সার্ক একাডেমী অব অপথ্যালমোলজি, বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি ও বাংলাদেশ কমিউনিটি অপথ্যালমোলজিক্যাল সোসাইটির সভাপতি ছিলেন। চক্ষু চিকিৎসক হিসেবে দেশের অন্যতম শ্রেষ্ঠ পুরস্কার আলীম ম্যামোরিয়াল গোল্ড মেডেল অর্জন করেন তিনি।

বাংলাদেশের নারীদের এ রকম আরো অর্জনে তার এ বিজয় মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশা করছেন বিশিষ্টজনেরা।

আন্তর্জাতিক কোনো সংগঠনের নির্বাচনে এ রকম সম্মানজনক বিজয়ের জন্য বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আভা হোসেনকে মেডিভয়েসের পক্ষ থেকে অভিনন্দন।

 

Share

Don't Miss

ইচ্ছেমতো ওষুধ নয়

অসুখ হলে ওষুধ খেতে হয়—এ কথা আমরা সবাই জানি। কিন্তু সঠিক নিয়মে ওষুধ খাওয়ার প্রয়োজনীয়তা অনেকেই অনুভব করি না। ওষুধ খেতে আমরা যতটা...

ওষুধ সেবনে যেসব ভুলে হতে পারে ভয়াবহ বিপদ

অসুখ হলে ওষুধ খেতে হয়—এ কথা আমরা সবাই জানি। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঠিক না। আমরা অনেক সময় নিজেরাই নিজেদের চিকিৎসা...

Related Articles

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে...

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি...

কিডনি রোগ নির্ণয় সহজ হলেও চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, আলোচনা সভায় বক্তারা

বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর শের-ই-বাংলা নগরস্থ...

শুধু ফেব্রুয়ারিতেই বেড়েছে ৪০ শতাংশ মশা, ভয়াবহ রূপ দিচ্ছে

রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার স্থবিরতা আর বর্জ্য ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনা এখন কেবল নাগরিক...