নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

ডেন্টাল সোসাইটির নতুন সভাপতি ডা. পরিমল, মহাসচিব ডা. কবির

Share
Share

ডেন্টাল চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির (বিডিএস) ২০২৪-২৭ কার্যকরী পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক ও মহাপসচিব পদে ডা. এ কে এম কবির আহমেদ রিয়াজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন বিডিএসের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডা. এসএম সালাউদ্দিন আল আজাদ।

নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলেরও সদস্য তিনি। মহাসচিব ডা. এ কে এম কবির আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার পদে দায়িত্ব পালন করছেন।

অন্যান্য পদের মধ্যে যুগ্ম মহাসচিব পদে ডা আব্দুল আল মামুন ও ডা. মো. মোস্তাফিজুর রহমান এবং কোষাধ্যক্ষ পদে ডা. আসিফুল বারী নির্বাচিত হয়েছেন।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. এসএম সালাউদ্দিন আল আজাদ বলেন, নির্বাচনী রোডম্যাপ এবং তফসিল অনুযায়ী আজ চুড়ান্ত বৈধ প্রার্থী তালিকার দিনক্ষণ নির্ধারণ করা আছে। আগামী ১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মনোনয়ন ফরম উত্তোলন ও জমাদানের পর মোট ৫১টি পদের বিপরীতে ৫৭টি ফরম বৈধ বলে বিবেচিত হয়। এর মধ্যে বিএমডিসির হালনাগাদ না থাকায় একটি ফরম বাতিল ঘোষিত হয়। সমঝোতার ভিত্তিতে আরও ছয়জন মনোনয়ন প্রত্যাহার করেন।

তিনি বলেন, ফলে ৫১টি বৈধ প্রার্থীকে ডেন্টাল সোসাইটির কার্যকরী পর্ষদে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা যাচ্ছে। আগামী ১ নভেম্বর এই কমিটি চূড়ান্ত অনুমোদন পাবে।

নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, ৫ আগস্টের পর নয় বছরের মেয়াদোত্তীর্ণ অবৈধ কমিটি পদত্যাগ করলে শূন্যতা তৈরি হয়েছিল। সে মুহূর্তে নির্বাচন কমিশন গঠন হয়ে তিন মাসের মধ্যে নির্বাচনের যে দায়বদ্ধতা ছিল, নির্বাচন কমিশন তা যথাযথভাবে পালন করেছে। কিন্তু পরাজিত শক্তিরা নির্বাচনে আসতে সাহস করেনি।

তিনি বলেন, এই কমিটি সমগ্র বাংলাদেশের ডেন্টিস্টদের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাবে। মেডিকেল টেকনোলজিস্টরা নিজেদের ডেন্টিস্ট হিসেবে প্রকাশ করতে চাওয়াকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবেও উল্লেখ করেন তিনি।

নবনির্বাচিত মহাসচিব ডা. একেএম কবির আহমেদ রিয়াজ বলেন, আমরা ডেন্টাল সার্জন পদ সৃষ্টির জন্য কাজ করব। এ ছাড়া কিভাবে আলাদা ডেন্টাল কাউন্সিল গঠন করা যায়, তা নিয়ে কাজ করব। একই সাথে বৈষম্য নিরসনের দিকে নজর দিব।

কমিটি ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচন কমিশনার ডা. এস এম তানভীর ইসলাম, ডা. সিফাতউদ্দীন খান, ডা. সমীর বণিক ও ডা. মো. মোখলেছুর রহমান (পনির) উপস্থিত ছিলেন।

কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন
সহ-সভাপতি পদে অধ্যাপক ডা. শরীফুল ইসলাম বাহার (ঢাকা মহানগর), ডা. আবু তৈয়ব মো. আহসানউল্লাহ (ঢাকা বিভাগ), ডা. মুহাম্মদ সরওয়ার কামাল (চট্টগ্রাম বিভাগ), ডা. মো. আলী আকবর পলান (রাজশাহী বিভাগ), ডা. সায়ীম রহমান ভূইয়া (খুলনা বিভাগ), ডা. শাহীন চৌধুরী (বরিশাল বিভাগ), ডা. আব্দুল্লাহ আল মাসুদ (সিলেট বিভাগ), অধ্যাপক ডা. রকিবুল ইসলাম (রংপুর বিভাগ), ডা. মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম প্রিন্স (ময়মনসিংহ বিভাগ)।

সাংগঠনিক সম্পাদক পদে ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. মো. মোস্তাফিজুর রহমান, ডা. মো. আসিফুল বারী, ডা. কামরুল হাসান (মহানগর), ডা. সজীব তরফদার (ঢাকা বিভাগ), ডা. মুহাম্মদ আরসাদ (চট্টগ্রাম বিভাগ), ডা. আতিক মাহমুদ (রাজশাহী বিভাগ). ডা. তানিয়া ইসলাম (খুলনা বিভাগ), ডা. রাশেদ মোশাররফ (বরিশাল বিভাগ), ডা. কে এম আব্দুল্লাহ আল হারুন (সিলেট বিভাগ), ডা. আব্দুল্লাহ আল শাফী শুভ (রংপুর বিভাগ), ডা. শামীম আহমেদ (ময়মনসিংহ বিভাগ)।

এ ছাড়া বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. আবু বকর শাহ, সহ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. পারভেজ হোসেন, দপ্তর সম্পাদক ডা. কাজী হাফিজুর রহমান, সহ-দপ্তর সম্পাদক ডা. মো: নকিবুল হাসান, প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক ডা. মো. তারিন ইব্রাহিম হিমেল, সহ-প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক ডা. মু. আজিজুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক ডা. এ কিউ এম মহিউদ্দিন মাসুম, সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ডা. আবু সাইদ মো. মহিবুল্লাহ, সংস্কৃতি ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক ডা. চৌধুরী মিরাজ মাহমুদ, সহ-সংস্কৃতি ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক ডা. ফারজানা বিথী, গ্রন্থাগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান মামুন, সহ-গ্রন্থাগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ডা. মুহাম্মদ ইসমাইল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. মো. কামরুজ্জামান, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. আল হাসান বায়েজীদ।

কমিটির কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ডা. মো. এনায়েত হোসেন (ডিডিসি), ডা. তানভীর হাসান (বিডিসি), ডা. ফখরুল ইসলাম রাজীব (সিডিসি), ডা. আশরাফুজ্জামান মমিন (ইউপিডিসি), ডা. সাইফুল ইসলাম (পিডিসি), ডা. হাসানুর রহমান কাফী (ডিডিসি), ডা. মাহমুদুল হাসান সেবক (ডিডিসি), ডা. মফিজউদ্দীন মুইন (এমডিসি), ডা. তাশরিফ আহমেদ (ডিডিসি), ডা. মো. মোতাহার হোসাইন (ডিসিএমসিডিইউ), ডা. ইমানুজ্জামান ফরহাদ (ইউডিসি), ডা. ফয়সাল অনিক (এমএইচএমসিডিইউ), ডা. আব্দুল্লাহ মাহমুদ সৌরভ (ডিডিসি), ডা. আরিফুর রহমান (ইউডিসি)।

এ ছাড়া পদাধিকারবলে সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ডা. আবুল কাশেম ও মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল কমিটির সদস্য হিসেবে থাকবেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

১৮ অক্টোবর ২০২৪

ডেন্টাল সোসাইটির নতুন সভাপতি ডা. পরিমল, মহাসচিব ডা. কবির

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV