শিক্ষা ও ক্যাম্পাস

রামেবির ফার্স্ট প্রফে সেরা রামেকের মাঈশা

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) | ছবি : সংগৃহীত
Share

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) অধিভুক্ত ১৫টি মেডিকেল কলেজের এমবিবিএস ফার্স্ট প্রফেশনাল পরীক্ষায় সেরা ফলাফল করেছেন রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) শিক্ষার্থী ফারিয়া রহমান মাঈশা।

শনিবার (১৬ মার্চ) রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর প্রকাশিত এমবিবএস ফার্স্ট প্রফেশনাল পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রামেবির অধীনে ফার্স্ট প্রফে অংশগ্রহণ করা ১৭৭৯ জন শিক্ষার্থীর মধ্যে একমাত্র অনার্স মার্কধারী শিক্ষার্থী ফারিয়া রহমান মাইশা। তিনি এনাটমিতে অনার্স মার্ক পেয়েছেন। ফারিয়া রহমান রাজশাহী মেডিকেলের ৬৩তম ব্যাচের শিক্ষার্থী।

রামেক থেকে এমবিবিএস ফার্স্ট প্রফেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ২৩৫ জন শিক্ষার্থী। এরমধ্যে কৃতকার্য শিক্ষার্থী সংখ্যা ২০৫ জন, অকৃতকার্য শিক্ষার্থী ৩০ জন। তবে সব কিছু ছাপিয়ে বরাবরের মতোই রামেবির অধীনে ফার্স্ট প্রফেশনাল পরীক্ষায়ও কৃতিত্বপূর্ণ ফলাফল করেছেন রাজশাহী মেডিকেলের শিক্ষার্থীরা।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম। সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’ অবিলম্বে সিলগালা করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার...

Related Articles

ঢামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের নতুন কমিটি গঠিত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) নতুন কমিটি গঠিত...

রামেবির ফাইনাল প্রফ শুরু, লিখিত পরীক্ষা ২ এপ্রিল পর্যন্ত

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) অধিভুক্ত ১৫টি মেডিকেল কলেজের এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা...

18 March 2024

রামেবির ফার্স্ট প্রফে সেরা রামেকের মাঈশা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV