ক্যানসারেরসহ বহুল বিক্রীত নকল ওষুধ প্রস্তুতকারী চক্র আটক

Share

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গত বুধবার রাতে অভিযান চালিয়ে নকল ওষুধ প্রস্তুতকারী চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁরা ক্যানসারের ওষুধসহ বাজারে বহুল বিক্রীত ওষুধ নকল করতেন।

আজ শুক্রবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এসব তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তরিকুল ইসলাম, সৈয়দ আল মামুন, সাইদুল ইসলাম, মনোয়ার, আবদুল লতিফ, নাজমুল ঢালী ও সাগর আহমেদ মিলন। তাঁদের কাছ থেকে নকল ওষুধ তৈরির মেশিন, ডায়াস ও খালি বাক্স পাওয়া গেছে।

হাফিজ আক্তার বলেন, চক্রের সদস্যরা ক্যানসারেরসহ বাজারে বহুল বিক্রীত ওষুধ নকল করতেন। ঢাকার কাজলায় তাঁদের কারখানা রয়েছে। কুমিল্লা, বগুড়া ও পিরোজপুরেও নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। সেখানেও অভিযান চালানো হবে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিবি জানায়, নকল ওষুধ প্যাকেজিংয়ের পর এগুলো মিটফোর্ড এলাকার কয়েকটি গ্রুপের মাধ্যমে সারা দেশের প্রত্যন্ত এলাকায় বাজারজাত করা হতো। এসব ওষুধ সেবনে কিডনি, লিভার ও হৃদ্‌যন্ত্রের মারাত্মক ক্ষতি হতে পারে। এগুলো মাদকের চেয়েও ক্ষতিকর।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বেলাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, কোম্পানিগুলো যেসব নীতিমালা ও প্রক্রিয়া মেনে ওষুধ তৈরি করে, নকল ওষুধ প্রস্তুতকারীরা এর কিছুই অনুসরণ করেন না।

নকল ও আসল ওষুধ চেনার উপায় কী জানতে চাইলে বেলাল উদ্দিন আহমেদ বলেন, তাঁরা এমনভাবে ওষুধ তৈরি করেন, যা সাধারণ ক্রেতার চেনার উপায় থাকে না। তবে প্রকৃত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান আসল আর নকল ওষুধের পার্থক্য বুঝতে পারে। ওষুধের প্যাকেটের সিকিউরিটি হলোগ্রামও নকল করছে চক্রটি। তিনি বলেন, আসল হলোগ্রাম অনেক শক্ত হয় আর নকলটি সফট হয়। ওষুধের ভেতরের রঙেও পার্থক্য হয়।

তিনি বলেন, ‘দেশের বিভিন্ন থানায় আমার কোম্পানির ওষুধ ভেজালের ঘটনায় ৮০টি সাধারণ ডায়েরি করেছি। জড়িত অনেককে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।’
নকল ওষুধের ভয়াবহতা প্রসঙ্গে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা জয় চৌধুরী বলেন, নকল ওষুধ ব্যবহারে হার্ট, লিভার ও কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। নকল অ্যান্টিবায়োটিক সেবনের পরে দেখা যায়, আসল অ্যান্টিবায়োটিক শরীরে কাজ করে না।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

03 September 2021

ক্যানসারেরসহ বহুল বিক্রীত নকল ওষুধ প্রস্তুতকারী চক্র আটক

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV