জেনে রাখুন, সুস্থ থাকুন

ওষুধ ছাড়াই জ্বর ঠাণ্ডা ও কাশি দূরে রাখার উপায়

Share
Share

সর্দি-কাশি ও ঠাণ্ডা-জ্বর ও গলাব্যথা থেকে দূরে থাকার জন্য কিছু ঘরোয়া উপায় বা চিকিৎসা করতে পারেন। হঠাত্‌ এই আবহাওয়ার পরিবর্তনের জন্য সর্দি, কাশি, জ্বরের কবলে পড়তে হচ্ছে আমাদের। এই সময়ে বিভিন্ন ভাইরাল ইনফেকশনে ভুগতে হয় আমাদের। তবে এই জ্বর, সর্দি, কাশির চিকিত্‌সার বেশ কিছু ঘরোয়া উপায় রয়েছে। যা আপনার রান্নাঘরেই মজুত থাকে।

সর্দি-কাশি ও ঠাণ্ডা-জ্বরের কিছু কার্যকরী টিপস-
১. কাশি হলে বার বার হালকা গরম পানি পান করুন।
২. ধূমপানের অভ্যাস থাকলে ছেড়ে দিন। তামাক কাশিকে আরো শক্তিশালী করে।
৩. সবসময় উষ্ণ থাকুন। যেহেতু ঠান্ডা কাশির একটি উপলক্ষ তাই কাশি হলে উষ্ণ থাকবেন।
৪. মেন্থল লজেন্স চুষতে পারেন। এটা গলা থেকে কফ গুলোকে বের করতে কার্যকরী ভুমিকা রাখে।
৫. কাশি হলে গরম পানি দিয়ে গোসল করুন। এটা শরীরের ইন্দ্রিয় সমূহ থেকে কাশির জীবাণুগুলোকে বের করে দেয়।
৬. হাত পরিষ্কার রাখতে হবে, হাত না ধুয়ে খাবার খেলে দেহে জীবাণুর সংক্রমণ হয়। ফলে নানারকম রোগ-বালাই দেখা দেয়। সাবান দিয়ে অন্তত ৪৫ সেকেন্ড ধরে হাত ধুতে হবে।
৭. ভেজা চুল বেঁধে রাখলে ঠান্ডা লাগতে পারে। গোসলের পর চুল শুকিয়ে বাইরে বের হতে হবে।
৮. ফ্রিজের ঠান্ডা খাবার খাবেন না। ধুলোবালু এড়িয়ে চলুন। বাইরে গেলে মাস্ক পরে নিন।
৯. নাক বন্ধ হয়ে যাওয়া বা পানি ঝরলে সে ক্ষেত্রে গরম পানির ভাপ নেওয়া অত্যন্ত কার্যকরী।
১০. কাশি বা গলাব্যথা হলে লবণ-গরমপানি দিয়ে গার্গল করা উপকারি।
১১. জ্বরের সময় তাপমাত্রা বেশি হলে, বার বার পানি দিয়ে শরীর মোছা ও জলপট্টি অনেক কার্যকর।
১২. এই সময় বিশ্রাম ও পর্যাপ্ত ঘুম আবশ্যক।
১৩. পুষ্টিকর, সহজপাচ্য, গরম ও তরল খাবার অপরিহার্য।
১৪. আপনার যদি টানা দুই সপ্তাহের বেশি কাশি থাকে তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।

উপকারি খাবার
* আদা, লেবু ও মধু দিয়ে রং চা।
* যষ্ঠিমধু পানির সাথে ১০মি. গরম করে খাওয়া।
* কাঁচা আদার টুকরা খাওয়া বা মুখে রাখা।
* কালোজিরা ও রসুনের ভর্তা।
* সরিষা ও রসুনের ভর্তা।
* টক ফল ও কাঁচা মরিচ।
* গরম স্যুপ ও গরম পানি খাওয়া।
* মাছ, মাংস, ডিম, দুধ, দই, বাদাম, বীচি খাওয়া।
* দই দিয়ে চিড়া সাথে কলা।
* ঢেঁকি ছাটা চালের বসাভাত ও নরম সবজি।
* হলুদ মিশ্রিত দুধ।
* সবুজ চা বা তুলসী চা।
* লবঙ্গ, দারুচিনি, আদা, তুলসী, সামান্য লবন ও মধু দিয়ে লালচা।

গরম পানির ভাপ
ফুটন্ত গরম পানিতে মেন্থল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। বা ফুটন্ত গরম পানিতে লবঙ্গ, দারুচিনি, আদা, তুলসীপাতা, রসুন ও সরিষা নিন। চুলা থেকে পানি নামিয়ে একটি বড় তোয়ালে দিয়ে মাথা ঢেকে নিন এবং ঘন ঘন শ্বাস নিন। এভাবে অন্তত ১০ মিনিট করে দিনে ৩ বার ভাপ নিন। এতে বন্ধ থাকা নাক খুলে যাবে এবং বুকে জমে থাকা কফ বের হয়ে আসবে।

লবণ-পানি দিয়ে গার্গল
কাশি দূর করতে এটা অনেক জনপ্রিয় এবং প্রাচীন পদ্ধতি। লবণ- গরম পানি দিয়ে গারগিল করার ফলে গলা অনেক পরিষ্কার এবং আরামদায়ক হয়। এক গ্লাস পানিতে এক চা চামচ লবণ দিয়ে পানি গরম করে নিন। যতক্ষণ না লবণ পানির সাথে একবারে মিশে যায়। এরপর হালকা গরম পানি মুখে নিয়ে ১৫ সেকেন্ড ভালভাবে গড়গড়া করতে থাকুন। দিনে ৩ বার এটা করতে পারেন। ঘুমানোর আগে করলে কাশির কারণে ঘুমের সমস্যা থেকে আরাম পাওয়া যায়।

সৈয়দা শিরিনা (স্মৃতি)
ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট
বিআরবি হসপিটালস লিমিটেড

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক...

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নারীর যোনিপথে শুষ্কতা: নীরব কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা

যোনিপথের শুষ্কতা (Vaginal Dryness) নারীদের একটি সাধারণ কিন্তু প্রায়ই উপেক্ষিত স্বাস্থ্যসমস্যা। এটি...

খাদ্য নিওফোবিয়া: নতুন খাবারের ভয়ে পুষ্টিহীনতার ঝুঁকি

খাদ্য নিওফোবিয়া (Food Neophobia) হলো নতুন বা অপরিচিত খাবার খেতে ভয় পাওয়া,...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই...

২৪ জানুয়ারি ২০২২

ওষুধ ছাড়াই জ্বর ঠাণ্ডা ও কাশি দূরে রাখার উপায়

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV