স্বাস্থ্য সংবাদ

কৃষি ও ঔষধ শিল্পের সম্ভাবনাময়

Share

ডিসিসিআই’র নবনির্বাচিত সভাপতি আসিফ ইব্রাহীমের সাথে মরিশাসের কাউন্সেল জেনারেল ইউসুফ আব্দুল রাজাক মোহামেদ সাক্ষাৎ করেন। এ সময় তারা দুদেশের মধ্যকার ব্যবসা-বাণিজ্য বিষয়ে আলোচনা করেন।
মরিশাসের কাউন্সেল জেনারেল ইউসুফ আব্দুল রাজাক মোহামেদ বলেন, বাংলাদেশ ও মরিশাসের মধ্যে বাণিজ্য-ব্যবসা সম্পর্কিত বিষয়ে তথ্যাদি আদান-প্রদানে অপ্রতুলতার কারণে দুদেশের মধ্যকার বাণিজ্য আশানুরূপ পর্যায়ে উন্নীত হয়নি। ২০০৯-২০১০ অর্থবছরে প্রায় ১ মিলিয়ন ডলার আমদানীর বিপরীতে রপ্তানি ছিল প্রায় ০.২২ মিলিয়ন ডলার। তিনি বাংলাদেশের কৃষি ও ঔষধ শিল্পের অপার সম্ভাবনার কথা উলেস্নখ করে মরিশাসের বাজারে এ দুইধরনের পণ্য রপ্তানির লক্ষ্যে বেসরকারিখাতকে এগিয়ে আসার আহবান জানান।

ডিসিসিআই সভাপতি আসিফ ইব্রাহীম দুই দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের লক্ষ্যে সরকারী পর্যায়ে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। তিনি পর্যটন শিল্পের অধিকতর উন্নয়নের জন্য একটি গবেষণা কার্যক্রম পরিচালনার উপর গুরুত্ব আরোপ করেন।

তিনি জানান, বাংলাদেশের আভ্যন্তরীন পর্যটন শিল্প যথেষ্ট সম্ভাবনাময় এবং এর চাহিদা উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে। তিনি মরিশাসের কাউন্সেল জেনারেল বরাবর বাংলাদেশের রপ্তানীকারকদের একটি তালিকা প্রেরণের আশ্বাস প্রদান করেন। তিনি যৌথ উদ্যোগে দুদেশের মধ্যে বাণিজ্য মেলা আয়োজনেরও প্রস্তাব করেন।

ডিসিসিআই ঊধর্্বতন সহ-সভাপতি টি আই এম নূরুল কবীর বাংলাদেশ থেকে তথ্য প্রযুক্তি খাতে আউটসোর্সিং কারার জন্য মরিশাসের প্রতি আহবান জানান। তিনি দুদেশের মধ্যকার চেম্বার পর্যায়ের সমর্্পক আরো সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করেন।

ডিসিসিআই সহ-সভাপতি নাসির হোসেন, পরিচালক এম বশির উলস্নাহ ভুঁইয়া, ওয়াকার আহমেদ চৌধুরী, কে. এম. এন. মঞ্জুরুল হক এবং ওসমান গনি এসময় উপস্থিত ছিলেন। ডিসিসিআই -এর ভারপ্রাপ্ত সচিব ফেরদৌস আরা বেগম বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের একটি তুলনামূলক চিত্র এ সময় তুলে ধরেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন...

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

Related Articles

বিসিপিএসের সাইকিয়াট্রি অনুষদের নতুন মেম্বার সেক্রেটারি ডা. সাইফুন নাহার

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব সাইকিয়াট্রির মেম্বার সেক্রেটারি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

27 December 2010

কৃষি ও ঔষধ শিল্পের সম্ভাবনাময়

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV