নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

সিমুডের প্রতিষ্ঠাতা ডা. জাহিদুর রশিদ সুমন আর নেই

Share

না ফেরার দেশে চলে গেলেন সিমুডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডা. জাহিদুর রশিদ সুমন। ডেঙ্গু হিমোরেজিক ফিভার থেকে কার্ডিয়াক এরেস্ট হয়ে রোববার ভোরে মারা গেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রবিবার (২৫ অক্টোবর) সকাল ৭.৩০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ডেঙ্গু হিমোরেজিক ফিভার থেকে কার্ডিয়াক এরেস্টে আক্রান্ত হয়েছিলেন।

ডা. জাহিদুর রশীদ সুমন ফরিদপুর মেডিক্যাল কলেজের অষ্টম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পাবনা ক্যাডেট কলেজে লেখাপড়া করেছেন তিনি।

গত সপ্তাহে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। তার চিকিৎসা চলছিল নিবিড় পরিচর্যা কেন্দ্রে। তারও আগে তিনি ইমপালস হাসপাতালে ভর্তি ছিলেন, সেখান থেকে তাকে এভার কেয়ারে পাঠানো হয়।

তার মৃত্যুর কারণ জানতে চাইলে এভার কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীর ব্যাপারে কোনও তথ্য হাসপাতাল কর্তৃপক্ষ দেবে না। এ বিষয়ে জানতে হলে তার স্বজনদের কাছ থেকে জানতে হবে।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটি (এফডিএসআর) এর যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী স্বাস্থ্য টিভিকে জানান, ডা. জাহিদুর রশীদ সুমন প্রথমে করোনায় আক্রান্ত হন। সেখান থেকে সুস্থ হয়ে উঠলেও হাসপাতাল কর্তৃপক্ষ ডেঙ্গু হেমোরেজিক ফিভার বলে জানিয়েছে।

তবে এটা পোস্ট কোভিড সিন্ড্রোম হতে পারে বলে ধারণা করছেন ডা. রাহাত আনোয়ার চৌধুরী। তিনি বলেন, ডা. জাহিদের সর্বশেষ করোনা রিপোর্ট নেগেটিভ আসে। পরে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন। তার অক্সিজেন লেভেল-প্লাটিলেট কমে গিয়েছিল।

ডা. জাহিদুর রশীদ সুমনের স্ত্রীর নাম ডা. শাহীন আক্তার। দুই সন্তানের বাবা তিনি। ডা. শাহীন আক্তার গত ২২ অক্টোবর ফেসবুকে লিখেছেন, চিকিৎসকরা ডেঙ্গু হেমোরেজিক সন্দেহ করছেন। তার স্ত্রী শাহীন আক্তারও এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকরা জানান, ডা. জাহিদুর রশীদ সুমন চিকিৎসকদের আল্ট্রাসনোগ্রাফি প্রশিক্ষণের অন্যতম বড় প্রতিষ্ঠান সিমুডের প্রতিষ্ঠাতা ছিলেন। প্ল্যাটফর্ম, মেডিসিন ক্লাবসহ বিভিন্ন সংগঠনের পৃষ্ঠপোষক ছিলেন তিনি।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

25 October 2020

সিমুডের প্রতিষ্ঠাতা ডা. জাহিদুর রশিদ সুমন আর নেই

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV