জেনে রাখুন, সুস্থ থাকুননির্বাচিত

শীতে উপকারী গিজারের রক্ষণাবেক্ষণও জরুরি

Share

গ্রামে শুরু হয়েছে শীত, কিন্তু শহর এলাকায় শীত আসে আসে ভাব। তবে সকালে কলের পানি অনেক ঠাণ্ডা থাকে। যার কারণে অনেকেই এই পানিতে গোসল করতে চান না। এই ঠাণ্ডা পানিতে গোসল করলে সর্দি-কাশি কিংবা জ্বরও হতে পারে ভেবে অনেকেই গিজার ব্যবহার করেন। গিজার হলো ইলেক্ট্রিক ওয়াটার হিটার। এর সাহায্য খুব সহজেই এবং কম সময়ে পানি গরম করে নেওয়া যায়।

শীতকালেই যে শুধু গরম পানির প্রয়োজন হয় তা নয়, সারাবছরই পরিবারের শিশু ও প্রবীণ সদস্যদের গোসলের জন্য গরম পানির প্রয়োজন হয়। আর চটজলদি পানি গরম করে নিতে গিজারের জুড়ি মেলা ভার। তবে শীতকালেই এই যন্ত্রটির ব্যবহার সবচেয়ে বেশি। তবে গিজারটি নিরাপদে ব্যবহারের জন্য সঠিক রক্ষণাবেক্ষণের প্রয়োজন রয়েছে। কী ভাবে করবেন গিজারের রক্ষণাবেক্ষণ, তা এবার জেনে নিন…

১. নতুন গিজার লাগানোর সময় সঠিকভাবে বৈদ্যুতিক সংযোগ হয়েছে কি না অথবা গিজারের পাইপের সংযোগ ঠিক হয়েছে কিনা, সেই দিকে
নজর রাখুন। পাইপগুলো আয়রনের তৈরি হলে বেশি ভাল হয়।

২. আর যে বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ, তাহলো পানি গরম হয়ে গেলে সম্পূর্ণটা গিজার থেকে বের করে নিন। পানি মজুত হতে থাকলে গিজারে আয়রন জমে গিয়ে তা দ্রুত বিকল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

৩. গিজারে কোন ত্রুটি থাকলে তা দ্রুত ঠিক করার ব্যবস্থা করুন। না হলে এটি ব্যবহারের ফলে বিপদ ঘটতে পারে।

৪. গিজার কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। বিদ্যুৎ সংযোগ পাওয়ার পর পানি গরম হয়ে গেলে নিজে থেকেই তা বন্ধ হয়ে যায়। আপনার গিজারটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে কি না সেই দিকে খেয়াল রাখুন।

৫. গিজারে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পানি গরম হয়, খেয়াল রাখুন তা হচ্ছে কি না। না হলে বুঝবেন গিজারে কোন গোলযোগ আছে।

৬. পানি গরম হয়ে গেলে গিজারটি বন্ধ রাখুন। এতে যেমন বিদ্যুতের সাশ্রয় হবে, তেমনি গিজারটিও দীর্ঘদিন ভাল থাকবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন...

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

Related Articles

বিসিপিএসের সাইকিয়াট্রি অনুষদের নতুন মেম্বার সেক্রেটারি ডা. সাইফুন নাহার

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব সাইকিয়াট্রির মেম্বার সেক্রেটারি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

11 November 2019

শীতে উপকারী গিজারের রক্ষণাবেক্ষণও জরুরি

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV