About

স্বাস্থ্য ডটটিভি (Shastho.TV): সুস্থ ও সচেতন জীবনের নির্ভরযোগ্য সঙ্গী

স্বাস্থ্য ডটটিভি দেশের প্রথম এবং একমাত্র ২৪/৭ স্বাস্থ্য, চিকিৎসা ও লাইফস্টাইল বিষয়ক মাল্টিমিডিয়া ডিজিটাল পোর্টাল। বিগত প্রায় ১৫ বছর ধরে আমরা বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে খাদ্য ও পুষ্টি, সাধারণ স্বাস্থ্য, জটিল ব্যাধি, চিকিৎসা বিজ্ঞান, ফিটনেস এবং সুস্থ জীবনধারা সংক্রান্ত বৈচিত্র্যময় বিষয় ও ভিডিও কনটেন্ট প্রকাশ করে আসছি। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী পাঠকদের কাছে স্বাস্থ্য ডটটিভি আজ এক সুপরিচিত ও নির্ভরযোগ্য নাম।

আমাদের মূল উদ্দেশ্য হলো সর্বাধুনিক ও তথ্যভিত্তিক স্বাস্থ্যসেবার নির্দেশিকা প্রতিটি মানুষের কাছে সহজ বাংলা ভাষায় পৌঁছে দেওয়া। অভিজ্ঞ ডাক্তার, পুষ্টিবিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে আমরা কনটেন্ট তৈরি করি, যাতে প্রতিটি পরিবার সুস্থ ও রোগমুক্ত জীবনযাপন করতে পারে।

খাদ্য ও পুষ্টি, সাধারণ স্বাস্থ্য, জটিল রোগের চিকিৎসা, সুস্থ লাইফস্টাইল এবং ফিটনেস সংক্রান্ত বিস্তৃত বিষয়ের ওপর আমরা নিয়মিত সঠিক তথ্য, পরামর্শ, প্রতিবেদন এবং ভিডিও প্রকাশ করে থাকি। আমাদের দীর্ঘ পথচলায় স্বাস্থ্য ডটটিভি এখন শুধু দেশের ভেতরেই নয়, বরং বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী মানুষের কাছে স্বাস্থ্য বিষয়ক তথ্যের এক নির্ভরযোগ্য ও অত্যন্ত জনপ্রিয় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

আমাদের লক্ষ্য:

সবার জন্য সহজবোধ্য বাংলায়, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের ভিত্তিতে সঠিক ও বিজ্ঞানসম্মত স্বাস্থ্য-তথ্য পৌঁছে দেওয়া, যাতে প্রতিটি মানুষ একটি সুস্থ ও সুন্দর জীবনযাপন করতে পারে।

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...