প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

রোগের নাম বদলে দিলো ডব্লিউএইচও

Share
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) | ছবি: রয়টার্স
Share

মাঙ্কিপক্স ভাইরাসের নাম বদলে নতুন নাম দেয়ার ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বর্তমান নামটি বৈষম্যমূলক ও অপমানজনক হওয়ায় এটি পরিবর্তনের চিন্তা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের ধারাবাহিক কয়েকটি সভার পর রোগটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রোগটির নতুন নাম ‘এমপক্স’। আজ সোমবার সংস্থাটির জেনেভা কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ জুন) জেনেভায় বিশ্ব সংস্থাটির মহাসচিব টেড্রোস আধানম গেব্রিয়েসুস জানান, ‘আগামী সপ্তাহের মধ্যে নতুন কোনো নাম দেয়া হবে দ্রুত ছড়িয়ে পড়া এই ভাইরাস ও এর বিভিন্ন নতুন ধরনগুলোর।’ গত মাসে ভাইরাসটি অন্তত ২০টি দেশে ছড়িয়ে পড়ে। খবর স্কাই নিউজের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, গত সপ্তাহে আফ্রিকাসহ বিশ্বের ২৯ বিজ্ঞানী ভাইরাসটির নাম ‘বৈষম্যমূলক’ বলে উদ্বেগ প্রকাশ করে চিঠি দেন। এর পরই এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে সংস্থাটি।

ডব্লিউএইচওর এক মুখপাত্র সংবাদমাধ্যম ব্লুমবার্গকে জানান, কোন অঞ্চল বা প্রাণীর নামের সঙ্গে রোগের নাম দেয়ার নিয়ম তাদের নীতিমালায় নেই।

সম্প্রতি ডব্লিউএইচও তাদের ওয়েবসাইটে মাঙ্কিপক্সের দুটি নতুন ধরন তালিকাভুক্ত করেছে। ‘সেন্ট্রাল আফ্রিকান (কঙ্গো বেসিন) ক্লেড’ এবং ‘ওয়েস্ট আফ্রিকান ক্লেড’।

চিঠিতে বিজ্ঞানীরা যুক্তি দেখিয়েছেন, ভাইরাসটির উৎস আফ্রিকায় এবং এটি ‘আফ্রিকান’ হিসেবে উল্লেখ করা শুধু ভুলই নয়, বৈষম্যমূলকও।

মাঙ্কিপক্স ভাইরাসজনিত রোগ। রোগটি মূলত বানরজাতীয় প্রাণীর। রোগটি প্রাণী থেকেই মানুষে এসেছে এবং মানুষ থেকে মানুষে তা সংক্রমিত হতে পারে। এ বছর বেশ কয়েকটি দেশে রোগটি মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল, সমকামী পুরুষদের মধ্যে রোগটি বেশি ছড়াতে দেখা গেছে।

বিশ্বের যাবতীয় রোগের নামের তালিকা বিশেষ পদ্ধতি অনুসরণ করে তৈরি করা হয়। একে বলা হয়, ইন্টারন্যাশনাল ক্ল্যাসিফিকেশন অব ডিজিজেস (আইসিডি)। সাধারণত কোনো রোগের নাম পরিবর্তন করতে কয়েক বছর সময় লেগে যায়। মাঙ্কিপক্সের নাম পরিবর্তনে সময় লেগেছে এক বছরের কম। তবে প্রয়োজনীয় সব রীতিনীতি ও ধাপ অনুসরণ করা হয়েছে।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ডেন্টাল হেলথ সোসাইটির পক্ষ থেকে নতুন মহাপরিচালককে ফুলের শুভেচ্ছা

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গত ১২ মার্চ...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

Related Articles

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ...

৬৬ শতাংশ যুবক জানেনই না শরীরে ডায়াবেটিস বহন করছেন

প্রথাগতভাবে ডায়াবেটিসকে প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি শিশু, কিশোর...