Home স্বাস্থ্য সংবাদ গবেষকদের মতে, অন্তঃসত্ত্বা অবস্থায় ডায়েটিং ক্ষতিকর নয়
স্বাস্থ্য সংবাদ

গবেষকদের মতে, অন্তঃসত্ত্বা অবস্থায় ডায়েটিং ক্ষতিকর নয়

Share
Share

॥ ই-হেলথ২৪ ডেস্ক ॥  দ্য ব্রিটিশ মেডিকেল জার্নাল সাময়িকীর বিশ্লেষণমূলক একটি প্রতিবেদনে জানানো হয়েছে, পরিমিত খাবার গ্রহণ (ডায়েটিং) গর্ভবতী মা ও তাঁর গর্ভস্থ শিশুর জন্য নিরাপদ। এতে কারও স্বাস্থ্যঝুঁকি নেই।

অন্তত সাত হাজার নারীর অংশগ্রহণে বিভিন্ন জরিপ ও ৪৪টি গবেষণার ওপর ভিত্তি করে ওই প্রতিবেদনটি প্রকাশিত হয়। এতে বলা হয়, স্বাস্থ্যকর ও পরিমিত খাবার গর্ভবতীর অতিরিক্ত ওজন প্রতিরোধ করে। এ ছাড়া এতে গর্ভকালীন অন্যান্য জটিলতার ঝুঁকি কমে।

২০১০ সালে ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড ক্লিনিক্যাল এক্সসেলেন্স (এনআইসিই) গর্ভবতী নারীদের স্বাস্থ্যকর ওজন ধরে রাখার পরামর্শ দিয়ে বলে, ‘গর্ভাবস্থায় নারী পরিমিত খাবার গ্রহণ করলে অনাগত শিশুর ক্ষতি হতে পারে।’

যুক্তরাজ্যের অর্ধেক মানুষ অতিরিক্ত ওজন বা স্থূলতার সমস্যায় ভুগছে এবং এ হার দিনে দিনে বাড়ছে। গর্ভবতীদের অতিরিক্ত ওজন প্রি-একলামশিয়া, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, আগাম প্রসব প্রভৃতি বিভিন্ন সমস্যার কারণ হতে পারে। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ রিসার্চের (এনআইএইচআর) এ পর্যালোচনায় পরিমিত খাবার গ্রহণ ও শারীরিক ব্যায়াম অথবা দুটোর সমন্বয়ের পরামর্শ দেওয়া হয়। পরিমিত খাবার বলতে সীমিত ক্যালরি গ্রহণ ও খাদ্য উপাদানের ভারসাম্য রাখতে বলা হয়।

কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনের গবেষক শাকিলা থাংগারাতিনাম বলেন, পরিমিত খাবার গ্রহণ ও ওজন নিয়ন্ত্রণে নারীর গর্ভকালীন বিভিন্ন জটিলতার ঝুঁকি কমে।
সূত্র- বিবিসি

Share

Don't Miss

শূন্যপদে নিয়োগ, সুপার স্পেশালাইজড পূর্ণ সচলের দাবিতে আন্দোলনে চিকিৎসকরা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ও এর অধীন সুপার স্পেশালাইজড হাসপাতালে দীর্ঘদিন ধরে শূন্যপদ পূরণ না হওয়া ও অব্যবহৃত আধুনিক অবকাঠামো নিয়ে ক্ষোভ প্রকাশ...

প্রিসিশন অনকোলজিতে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা বিএমইউ উপাচার্যের

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ক্যান্সার চিকিৎসায় আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার আরও বিস্তারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক...

Related Articles

মঙ্গলবার থেকে সব মেডিকেল কলেজে ক্লাস ও পরীক্ষা বন্ধ

মঙ্গলবার (১০ মার্চ) থেকে দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত...

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এফ এম সিদ্দিকী

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এফ এম সিদ্দিকী। তিনি...

‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

নারী স্বাস্থ্য রক্ষা এবং বিশেষত পিসিওএস (PCOS) ও বন্ধ্যাত্ব চিকিৎসায় অসামান্য অবদানের...

মেডিকেল-ডেন্টালের সাবেক ছাত্রদলের নেতাদের ইফতার মাহফিল

তারেক রহমানের নেতৃত্বে বিএনপির দেশসেবার সুযোগ লাভের শুকরিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,...