স্বাস্থ্য সংবাদ

প্যারাসিটামল সিরাপ ব্যবহারে চিকিৎসকের পরামর্শ নিন

Share

প্যারাসিটামল কোনো অপরিচিত ওষুধ নয়। একে বলা হয় ওটিসি বা ওভার দ্য কাউন্টার ড্রাগ। প্রেসক্রিপশন লাগে না, ফার্মেসিতে গেলেই আপনি ইচ্ছেমতো প্যারাসিটামল কিনতে পারেন। আর এখানেই ঘটেছে বিপত্তি। কোন কোম্পানি, কতটুকু মানসম্মত ওষুধ যাচাই-বাছাই নেই, দেদার বিক্রি হচ্ছে। মুনাফার লোভে ভেজাল আর কম মানসম্পন্ন ওষুধ চলে যাচ্ছে ঘরে ঘরে। আমাদের দেশে স্বাস্থ্য সচেতনতাবোধ অপেক্ষাকৃত কম থাকায় একশ্রেণীর অসাধু ব্যবসায়ী ভেজাল ওষুধের কারবার নির্বিবাদে করে যাচ্ছেন। তদারকির কেউ নেই।

গত কয়েকদিনে ভেজাল প্যারাসিটামলের বিষক্রিয়ায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু কিডনি বিভাগে ভর্তিকৃত পাঁচজন এবং ঢাকা শিশু হাসপাতালে ভর্তিকৃত ১৭ শিশুর মৃত্যু ঘটে। এই প্যারাসিটামল ট্র্যাজেডির ঘটনা কিন্তু নতুন কিছু নয়। ১৯৯২ সালে বিষাক্ত প্যারাসিটামল সেবনে এরকম ৩৩৯ শিশুর প্রাণ অকালে ঝরে গিয়েছিল সারাদেশে। তখন দেশে গ্যাস ক্রোমোটোগ্রাফির মতো কোনো আধুনিক মেশিন ছিল না। বিদেশি ল্যাবে ধরা পড়ে ভেজাল প্যারাসিটালের ঘটনা। প্যারাসিটামল তৈরির ক্ষেত্রে প্রকৃত দ্রাবক হলো প্রোপাইলিন গ্গ্নাইকোল।

অসাধু ব্যবসায়ীরা প্যারাসিটামল সিরাপটি স্বচ্ছ রাখতে কম দামের বিষাক্ত ডাই-ইথিলিন গ্লাইকোল ব্যবহার করে থাকেন। অথচ এই দ্রাবকটি শুধু প্লাস্টিক ও রাবার সামগ্রী তৈরির কাজে ব্যবহার করা হয়ে থাকে। আর এভাবেই মুনাফালোভীরা আমাদের কাছ থেকে প্রতিনিয়ত কেড়ে নিচ্ছে বেশ কিছু মূল্যবান প্রাণ। ডাই-ইথিলিন গ্লাইকোল যুক্ত প্যারাসিটামল সেবনে যে কোনো ব্যক্তির কিডনির কার্যকারিতা আকস্মিকভাবে নষ্ট হয়ে যায়। প্রস্রাবের বেগ কমে আসে, রং গাঢ় লাল হয়ে যায়। একসময় প্রস্রাব বন্ধ হয়ে যায়। শরীরে ইউরিয়ার পরিমাণ বেড়ে গেলে রোগী চেতনাহীন হয়ে পড়ে, অনেকক্ষেত্রে খিঁচুনিও দেখা দেয়। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু কিডনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোয়াজ্জেম হোসেন বলেন, প্রাথমিক অবস্থায় ডায়ালাইসিসের মাধ্যমে অনেকক্ষেত্রে রোগীদের বাঁচিয়ে তোলা সম্ভব হলেও বিষক্রিয়া মারাত্মক হলে অথবা বিলম্বে চিকিৎসা নিলে প্রাণ বাঁচানো কঠিন কাজ হয়ে পড়ে। ইদানীং ভেজাল প্যারাসিটামলের আতঙ্কে অনেক বাবা-মা শিশুর ভীষণ জ্বর হলেও প্যারাসিটামল সিরাপ আর দিচ্ছেন না। চট করে এধরনের ভুল সিদ্ধান্ত নেবেন না। শিশুর জ্বর ১০১ হলে তাকে ১০-১৫ মি. গ্রা./ কেজি এই মাত্রায় প্যারাসিটামল দিতে হবে। খেতে না পারলে ১০ মি. গ্রা./ কেজি মাত্রায় মলদ্বারে প্যারাসিটামল সাপোসিটরি দিতে হবে। মলদ্বারে ক্ষত অথবা ডায়রিয়া থাকলে প্যারাসিটামল সাপোসিটরি দেবেন না। সুতরাং আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভালো কোনো ফার্মাসিউটিক্যালসের প্যারাসিটামল সিরাপ খেতে দিন। আপনার শিশু আশা করি সুস্থ থাকবে।

ডা. আবদুল্লাহ শাহরিয়ার
শিশু বিশেষজ্ঞ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

19 November 2010

প্যারাসিটামল সিরাপ ব্যবহারে চিকিৎসকের পরামর্শ নিন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV