Connect with us

স্বাস্থ্য সংবাদ

নিপা ভাইরাস

বার্ড ফ্লু, সোইয়ান ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার পর বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে সম্প্রতি যে ফ্লু দেখা দিয়েছে এর নাম নিপা ভাইরাসজনিত ফ্লু। ২০১১-তে এ সম্পর্কে আমরা যথেষ্ট জানলেও ২০০১ ও ২০০৮ এও এ ভাইরাসের বিস্তার আমাদের দেশে দেখা গিয়েছিল।কীভাবে হয় নিপা ভাইরাস মূলত গৃহপালিত পশু-পাখিদের মধ্যে হয়ে থাকে। তবে আমাদের দেশে বাঁদুড় দিয়ে এ রোগ […]

Published

on

বার্ড ফ্লু, সোইয়ান ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার পর বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে সম্প্রতি যে ফ্লু দেখা দিয়েছে এর নাম নিপা ভাইরাসজনিত ফ্লু। ২০১১-তে এ সম্পর্কে আমরা যথেষ্ট জানলেও ২০০১ ও ২০০৮ এও এ ভাইরাসের বিস্তার আমাদের দেশে দেখা গিয়েছিল।
কীভাবে হয়
নিপা ভাইরাস মূলত গৃহপালিত পশু-পাখিদের মধ্যে হয়ে থাকে। তবে আমাদের দেশে বাঁদুড় দিয়ে এ রোগ ছড়াচ্ছে। সংক্রমিত বাঁদুড় খেজুরের রস বা কোন ফল খেলে এ রস বা ফল মানুষ খেলে তারা নিপা ভাইরাসে আক্রান্ত হয়। আশংকার খবর হল, এ ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। তাই রোগ প্রতিরোধের ব্যবস্থা নেয়া অতীব জরুরি।
মানুষ থেকে মানুষে কীভাবে ছড়ায়
মূলত কফ, থুথু, প্রস্রাব, পায়খানার মাধ্যমে মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়।
রোগের লক্ষণ
বেশিরভাগ ক্ষেত্রই রোগীর রোগের কোন লক্ষণই প্রকাশ পায় না। কিছু ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জার মতো লক্ষণ হয়। যেমনÑ
-জ্বর
-গা ব্যথা, মাথাব্যথা
– বমি বমি ভাব
তবে এ ভাইরাস এতই মৃত্যুঝুঁকি বয়ে আনে যখন ব্রেইনে প্রদাহ বা এনকেফালাইটিস হয়।
এনকেফালাইটিসের লক্ষণ হল
-অবসন্ন ভাব
-খিঁচুনি হওয়া
– হঠাৎ অজ্ঞান হওয়া
– অসংলগ্ন আচরণ ও কথাবার্তা বলা।
চিকিৎসা
যে কোন ভাইরাসবাহিত রোগের মতো নিপা ভাইরাস দ্বারা বাহিত অসুখেরও সুনির্দিষ্ট কোন চিকিৎসা নেই। যেমন কোন এন্টিবায়োটিক নেই এবং রোগ প্রতিরোধের জন্য কোন টিকা বা ভ্যাকসিন নেই। তবে রোগের লক্ষণ অনুযায়ী চিকিৎসা করা হয় যেমন জ্বর, গা ব্যথা বা মাথাব্যথার জন্য প্যারাসিটামল ও পর্যাপ্ত পানি বা তরল পান করতে হয়। রোগী অজ্ঞান হয়ে পড়লে যথাযথ পুষ্টি সরবরাহের প্রয়োজন হয়।
কখন মৃত্যুঝুঁকি থাকে
ব্রেইনে প্রদাহ বা এনকেফাইলাইটিস হলে অর্থাৎ উপরের লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে। মূলত এনকেফালাইটিস থেকেই ২৪-৪৮ ঘণ্টার মধ্যে মৃত্যু হতে পারে।
প্রতিরোধে করণীয়
-খেজুরের রস কোন মতেই জ্বাল না করে বা না ফুটিয়ে খাওয়া যাবে না।
-কোন ফল খাওয়া অবস্থায় পরে থাকলে সে ফল আমাদের খাওয়া চলবে না।

ডা. রাজশিস চক্রবর্তী
সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল

Continue Reading
Advertisement
Advertisement
জেনে রাখুন, সুস্থ থাকুন2 months ago

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই ধরনের ওষুধগুলো আমরা হরহামেশাই খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই।...

খাদ্য ও পুষ্টি3 months ago

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে পারে। খাদ্যাভ্যাসে এমন পরিমাণ লবণ রাখতে হবে যা...

জেনে রাখুন, সুস্থ থাকুন3 months ago

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের...

Advertisement