Home স্বাস্থ্য সংবাদ বাংলাদেশি ওষধি উদ্ভিদের ডেটাবেজ
স্বাস্থ্য সংবাদ

বাংলাদেশি ওষধি উদ্ভিদের ডেটাবেজ

Share
Share

বাংলাদেশের ওষধি উদ্ভিদের ডেটাবেজভিত্তিক একটি ওয়েবসাইটের (www.mpbd.info) উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন নুরুল আনোয়ার।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক শেখ বখতিয়ার উদ্দিন ডেটাবেজটির সম্পাদনা করেছেন। উদ্ভিদবিদ্যা বিভাগের সভাপতি মোকতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন একই বিভাগের শিক্ষক এম আতিকুর রহমান, চিকিৎসক ও ডেটাবেজের উপদেষ্টা জাহাঙ্গীর কবির ভূঁইয়া।
বক্তারা বলেন, উপমহাদেশে ভেষজ চিকিৎসা অনেক পুরোনো। প্রথাগতভাবে দেশের বিভিন্ন চিকিৎসাব্যবস্থায় ওষধি উদ্ভিদের ব্যবহার হয়ে আসছে। ওষধি উদ্ভিদের পার্শ্বপ্রতিক্রিয়া তুলনামূলক কম থাকায় বর্তমানে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
এ ডেটাবেজে বাংলাদেশের প্রায় ৮০০ প্রজাতির উদ্ভিদের যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। এতে প্রতিটি উদ্ভিদের তত্ত্বীয়-স্থানীয়-উপজাতীয় ইংরেজি নাম, পরিবার এবং উদ্ভিদের চারিত্রিক বৈশিষ্ট্যের বর্ণনা আছে। এ ছাড়া উদ্ভিদে প্রাপ্ত রাসায়নিক উপাদান ও ওষধি গুণাগুণ এবং বাংলাদেশে এর প্রাপ্তিস্থান দেওয়া হয়েছে। ওয়েবসাইটে উদ্ভিদতাত্ত্বিক ও ভেষজ উদ্ভিদের ওপর দুটি অভিধান সংযোজন করা হয়েছে।

Share

Don't Miss

শূন্যপদে নিয়োগ, সুপার স্পেশালাইজড পূর্ণ সচলের দাবিতে আন্দোলনে চিকিৎসকরা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ও এর অধীন সুপার স্পেশালাইজড হাসপাতালে দীর্ঘদিন ধরে শূন্যপদ পূরণ না হওয়া ও অব্যবহৃত আধুনিক অবকাঠামো নিয়ে ক্ষোভ প্রকাশ...

প্রিসিশন অনকোলজিতে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা বিএমইউ উপাচার্যের

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ক্যান্সার চিকিৎসায় আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার আরও বিস্তারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক...

Related Articles

মঙ্গলবার থেকে সব মেডিকেল কলেজে ক্লাস ও পরীক্ষা বন্ধ

মঙ্গলবার (১০ মার্চ) থেকে দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত...

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এফ এম সিদ্দিকী

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এফ এম সিদ্দিকী। তিনি...

‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

নারী স্বাস্থ্য রক্ষা এবং বিশেষত পিসিওএস (PCOS) ও বন্ধ্যাত্ব চিকিৎসায় অসামান্য অবদানের...

মেডিকেল-ডেন্টালের সাবেক ছাত্রদলের নেতাদের ইফতার মাহফিল

তারেক রহমানের নেতৃত্বে বিএনপির দেশসেবার সুযোগ লাভের শুকরিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,...