প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

বধিরতা থেকে স্বাভাবিক জীবনে ৭ শতাধিক শিশু

২ দিনব্যাপী 'নবম কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি' বিষয়ক কর্মশালা - ছবি: সংগ্রহীত
Share

এই শিশুরা কানে শুনত না এবং কথাও বলতে পারত না। তারা এখন কানে শুনতে পারছে, কথাও বলতে পারছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কক্লিয়ার ইমপ্ল্যান্টের মাধ্যমে এ পর্যন্ত ৭ শতাধিক শিশু স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে। ফলে সমাজ ও পরিবারের বোঝা থেকে স্বাভাবিক জীবনে ফিরেছে এসব শিশুরা। আরও ১০০ শিশুর কক্লিয়ার ইমপ্ল্যান্টের কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।

সোমবার (২৯ মে) রাজধানীর একটি হোটেলে বিশ্ববিদ্যালয়ের কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রকল্পের উদ্যোগে ২ দিনব্যাপী ‘নবম কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি’ বিষয়ক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সানুগ্রহে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় সম্পূর্ণ শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য অত্যন্ত ব্যয়বহুল কক্লিয়ার ইমপ্ল্যান্ট অধিকাংশ বিনামূল্যে ও কিছু সংখ্যক স্বল্পমূল্যে সম্পন্ন করা হয়েছে। এ পর্যন্ত ৭১৮ জনের কক্লিয়ার ইমপ্ল্যান্ট সম্পন্ন করা হয়েছে, যাদের অধিকাংশই শিশু। এর ফলে যেসব মা-বাবা তার প্রিয় সন্তানের মুখে কোনোদিন মা-বাবা ডাক শুনতে পায়নি, তারা তাদের জীবনে মা-বাবা ডাক শুনতে পেয়েছেন।

বক্তারা বলেন, কক্লিয়ার ইমপ্ল্যান্ট চিকিৎসা পদ্ধতি যেমন জটিল তেমন ব্যয়বহুল। শুধু কক্লিয়ার ইমপ্ল্যান্ট ডিভাইসের দাম হল ৬ থেকে ১৪ লাখ টাকা। ২০১০ সালে যখন কর্মসূচি চালু হয়, তখন ডিভাইসসহ চিকিৎসার ব্যয় ছিল প্রায় অর্ধকোটি টাকা। তবে বিএসএমএমইউয়ের অটোল্যারিংগোলজি হেড নেক সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ, অডিওলজিস্ট, স্পিচ থেরাপিস্টসহ সুদক্ষ টিম বর্তমান আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের সহায়তায় সম্পূর্ণ বিনামূল্যে এই মহতী সেবাটি দিয়ে আসছে।

প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই টয়োটা গাড়ির সমানমূল্যের একটি ডিভাইস বিনামূল্যে প্রদান করা সম্ভব হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন এমনভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলছে যাতে সব ধরনের আধুনিক চিকিৎসা এখানেই দেওয়া সম্ভব হয় এবং রোগীদের চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হবে না।

কক্লিয়ার ইমপ্ল্যান্ট কার্যক্রম বিএসএমএমইউয়ের কর্মসূচি পরিচালক ও অটোল্যারিংগোলজি-হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগের অটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান অধ্যাপক ডা. এ এইচ এম জহুরুল হক সাচ্চুসহ মোট ৭ জন চিকিৎসক ১০০টি করে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি সম্পন্ন করেছেন। এটা একজন চিকিৎসকের জন্য বিরাট অর্জন। এ উপলক্ষ্যে উপাচার্য সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রকল্পের পরিচালক ও অটোল্যারিংগোলজি হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগের অটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান অধ্যাপক ডা. এএইচএম জহুরুল হক সাচ্চু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ আল্লাম চৌধুরী, অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক ডা. কানু লাল সাহাসহ উক্ত বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম। সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের...

Related Articles

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে এআই সমন্বিত গবেষণা কার্যক্রমের উদ্বোধন

দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা অবকাঠামোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি অন্তর্ভুক্ত করার লক্ষ্যে “বাংলাদেশে...

রাজধানীতে ৫ দিনব্যাপী ঠোঁট-তালুকাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার শুরু

রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বিশেষ চিকিৎসা ক্যাম্প। ‘নতুন...

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ

মূল্য অনুমোদনের আইনি ও প্রশাসনিক জটিলতায় আটকে আছে দেশীয় উৎপাদকদের তৈরি শত...

কার্ডিয়াক স্টেন্টের দাম কমাল সরকার, নতুন মূল্যতালিকা প্রকাশ

সংশোধিত মূল্যতালিকায় দেখা গেছে, বহুল ব্যবহৃত কয়েক ধরনের স্টেন্টের দাম প্রায় ৩...

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

29 May 2023

বধিরতা থেকে স্বাভাবিক জীবনে ৭ শতাধিক শিশু

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV